Home খবর 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং IP69 রেটিং সহ চীনে লঞ্চ হল Vivo Y600i 5G স্মার্টফোন, জেনে নিন দাম

8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং IP69 রেটিং সহ চীনে লঞ্চ হল Vivo Y600i 5G স্মার্টফোন, জেনে নিন দাম

Vivo চীনে তাদের Y-সিরিজের বিস্তার ঘটিয়ে নতুন Vivo Y600i স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 8,000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের পাশাপাশি মজবুত বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে। এই ফোনটিতে Snapdragon 4 Gen 2 প্রসেসর, 50MP ক্যামেরা এবং IP68/IP69 রেটিঙের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo Y600i ফোনের স্পেসিফিকেশন

Vivo Y600i ফোনে 6.87 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1592 × 720 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করা হয়েছে। এই ডিসপ্লের HBM পীক ব্রাইটনেস 1,300nits। এই স্ক্রিনে DC ডিমিং এবং TUV Rheinland সার্টিফিকেশন রয়েছে। এর ফলে সফটওয়্যার লেভেলে লো ব্লু লাইট প্রোটেকশন পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Vivo Y600i ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 6GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে। মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। এছাড়াও Memory Fusion টেকনোলজির মাধ্যমে ফোনটির Physical RAM এর সঙ্গে 12GB পর্যন্ত Virtual RAM যুক্ত করা যায়।

Vivo Y600i ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI পাওয়ার্ড অ্যান্টি-ফ্রড প্রোটেকশন রয়েছে। এর ফলে স্ক্যাম কল থেকে সুরক্ষিত থাকা যায়।

এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির 8,000mAh ব্যাটারি। Vivo Y600i ফোনটির ব্যাটারি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির ল্যাব টেস্টে 1,500 চার্জিং সাইকেলের পর‌ও ফোনটির ব্যাটারি হেল্থ 80 শতাংশ পর্যন্ত বজায় রয়েছে বলে জানানো হয়েছে।

Vivo Y600i ফোনের ব্যাটারি ফুল চার্জ করার পর 25 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও প্লেব্যাক এবং 16 ঘন্টা পর্যন্ত নেভিগেশন ব্যাবহার করা যাবে। তবে রিয়েল ব্যাটারি ব্যাকআপ ফোনের ব্যাবহার এবং অন্যান্য কন্ডিশনের ওপর নির্ভর করবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y600i ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

এছাড়াও Vivo Y600i ফোনে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth 5.1, ডুয়েল-সিম 5G, USB Type-C পোর্ট এবং IR ব্লাস্টার রয়েছে। এই ফোনে IP68 ও IP69 রেটিঙের পাশাপাশি SGS ফাইভ-স্টার ড্রপ-রেজিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এইসব রেটিঙের দৌলতে ফোনটি জল ও ধূলোর পাশাপাশি আঘাত থেকেও সুরক্ষিত থাকবে।

Vivo Y600i ফোনের দাম

চীনে Vivo Y600i ফোনটি 6GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 28,573 টাকার কাছাকাছি। চীনের বাজারে আগামী 30 সেপ্টেম্বর থেকে এই ফোনটি Stardust, Sky Blue এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।

আপাতত Vivo Y600i ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে। ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এই ফোনটির স্পেসিফিকেশন ফোনটিকে মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর অপশন করে তোলে। যারা চীনে রয়েছেন এবং বড় ব্যাটারি সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।