ভারতে লঞ্চ হবে 6 ইঞ্চির বেজল লেস ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই71আই, জেনে নিন স্পেসিফিকেশন

টেক কোম্পানি ভিভো এপ্রিল মাসে ভারতে তাদের ওয়াই সিরিজের স্মার্টফোন সংখ্যা বাড়িয়ে ওয়াই71 লঞ্চ করেছিল। সস্তা বাজেটের এই স্মার্টফোনটির পর এই এক‌ই সিরিজের আরেকটি স্মার্টফোন আনতে চলেছে। 91মোবাইলস এক্সক্লুসিভ তথ্য পেয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে ওয়াই71আই স্মার্টফোন পেশ করতে চলেছে। এই ফোনটি ভিভো ওয়াই71 ফোনটির ছোট ভার্সন যা কিছু দিনের মধ্যে সেলের জন্য উপলদ্ধ হয়ে যাবে।

91মোবাইলস রিটেইল মার্কেট থেকে খবর পেয়েছে ভিভো খুব তাড়াতাড়ি ভারতে ওয়াই71আই লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং সাইটের সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হবে এবং এতে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হবে।

ভিভো ওয়াই71আই ফোনটিতে কোম্পানি 2 জিবি র‍্যাম যোগ করেছে এবং এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অরিও আধারিত ফনটাচ 4.0 এর সঙ্গে পেশ করা হবে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।

ভিভো ওয়াই71আই একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন যা সবরকম বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার আছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,360 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে। ভিভো ওয়াই71আই ফোনটি কিছু দিনের মধ্যে বিক্রির জন্য উপলব্ধ হয়ে যাবে। ফোনটির দাম জানতে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here