Home খবর Google Play সাপোর্ট ডিভাইস লিস্টে তালিকাভুক্ত Vivo Y78 5G এবং V29 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

Google Play সাপোর্ট ডিভাইস লিস্টে তালিকাভুক্ত Vivo Y78 5G এবং V29 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

Highlights

Vivo কিছুদিন আগেই ভারতে Vivo V27 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের V29 সিরিজের লঞ্চের জন্য প্রস্তুত। আমরা Google Play সাপোর্ট ডিভাইস লিস্টে V29 Lite 5G ফোনটি দেখেছি। তাই মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি (বা পুরো সিরিজ) শীঘ্রই লঞ্চ হতে পারে। শুধু তাই নয় এই ফোনের সাথে Vivo Y78 5G নামে একটি নতুন ফোনও দেখা গেছে। তবে দুটি ফোনই একই মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Tecno-এর ফোল্ডেবল ফোন Phantom V Fold 5G, জেনে নিন দাম, সেল ডিটেইলস এবং ফিচার এবং স্পেসিফিকেশন

Vivo V29 Lite 5G স্মার্টফোনের সার্টিফিকেশন ডিটেইলস

নীচের স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে Vivo V29 Lite 5G (মডেল নম্বর Vivo V2244 সহ) সম্প্রতি Google সাপোর্ট ডিভাইসগুলির তালিকায় দেখা গেছে, তাই অনুমান করা হচ্ছে যে এই ডিভাইসটি লঞ্চ হতে পারে। Vivo V29 Lite 5G ছাড়াও, Vivo Y78 5G একই মডেল নম্বরের সাথে দেখা গেছে।

Vivo কিছু কিছু জায়গায় (ভারত সহ) Y78 5G লঞ্চ করবে এবং অন্যান্য জায়গায় Vivo V29 Lite 5G নামে একই ডিভাইস লঞ্চ করবে। এতে আশ্চর্যের কিছু নেই কারণ সম্প্রতি স্মার্টফোনের রিব্র্যান্ডিং এবং নাম পরিবর্তন করা একটি সাধারণ ব্যাপারে পরিনত হয়েছে। আরও পড়ুন: নতুন ইয়ারফোন কিনবেন? দেখে নিন 1000 টাকার কম দামের সেরা ওয়্যার্ড ইয়ারফোনের তালিকা

দুঃখের বিষয় হল Vivo V29 Lite 5G-এর স্পেসিফিকেশন সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে আশা করা হচ্ছে যে কোম্পানি নতুন সিরিজের ফোনগুলোতে ডিজাইন এবং ফটোগ্রাফি/ভিডিওগ্রাফির ওপর অনেক বেশি গুরুত্ব দেবে।

কবে লঞ্চ হবে এই ফোনগুলি?

প্রায়শই দেখা যায় যে Google সাপোর্টেড লিস্টে আসার পরে ডিভাইসগুলি গুগল প্লে কনসোলে তালিকাভুক্ত হয়, যেখানে ফোনগুলির স্পেসিফিকেশন পাওয়া যায়। এছাড়াও আশা করা হচ্ছে যে এই বছরের শেষ নাগাদ ফোনগুলি মার্কেটে আসবে। তবে অফিসিয়াল আপডেটের আগে কিছু বলা ঠিক হবে না। আরও পড়ুন: Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাবেন iPhone ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন