Vodafone এর সবচেয়ে সস্তা প্ল‍্যান, বাম্পার ডেটার সঙ্গে বিনামূল্যে ভয়েস কলের আনন্দ

রিলায়েন্স জিও এবং এয়ারটেলকে ভোডাফোন দীর্ঘদিন ধরেই কড়া টক্কর দেওয়ার চেষ্টা করে চলেছে। দেশের অন‍্যতম বড় টেলিকম কোম্পানিগুলির মধ্যে এই কোম্পানিটি কম দামে অসাধারণ বেনিফিট দেয়। যদি আপনি ভোডাফোন গ্ৰাহক হয়ে থাকেন এবং নিজের জন্য সস্তায় রিচার্জ প্ল‍্যান খুঁজছেন তবে এই খবরটি আপনার জন্যই। আজ আমরা ভোডাফোনের সেইসব প্ল‍্যান সম্পর্কে কথা বলব যার দাম 100 টাকার কম। এছাড়াও এই রিচার্জ প‍্যাকে 56 দিন পর্যন্ত ভ‍্যালিডিটির সঙ্গে ভয়েস কলিং এবং 4জি ডেটা উপভোগ করা যাবে।

Vodafone এর 19 টাকার প্ল‍্যান

ভোডাফোনের 100 টাকার কম দামের প্ল‍্যানগুলির মধ্যে সবচেয়ে সস্তা হল 19 টাকা দামের প্ল‍্যান। এই আনলিমিটেড প্রিপেইড প্ল‍্যানে 200 এমবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এতে আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করা যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 2 দিন। এই প্রিপেইড প্ল‍্যানটি রিচার্জ করলে ভোডাফোনের পক্ষ থেকে Z5 এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Vodafone এর 29 টাকার প্ল‍্যান

ভোডাফোনের এই অলরাউন্ডার রিচার্জ প্ল‍্যানে 14 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল‍্যানে ইউজারদের কলিং ও এস‌এম‌এসের জন্য 15 টাকার টকটাইম দেওয়া হয়। এক‌ই সঙ্গে এতে 100 এমবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। ভোডাফোন ইউজারদের লোকাল এবং ন‍্যাশানাল কলের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে দাম দিতে হয়।

Vodafone এর 39 টাকার প্ল‍্যান

কোম্পানির 39 টাকা দামের প্ল‍্যানে ফুল টকটাইম বেনিফিট দেওয়া হয়। এর মধ্যে 30 টাকা মেইন টকটাইম এবং বাকি 9 টাকা এক্সট্রা টকটাইম। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 14 দিন। এই প্রিপেইড প‍্যাকটি রিচার্জ করলে 100 এমবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে আউটগোয়িং কলের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা দাম দিতে হয়।

Vodafone এর 49 টাকার প্ল্যান

ভোডাফোনের 49 টাকা দামের অলরাউন্ডার প্ল‍্যানটি দেশের বেশিরভাগ সার্কেলেই কার্যকর। এই প‍্যাকে 38 টাকা টকটাইম পাওয়া যায় এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিঙের সুবিধাও পাওয়া যায়। এই প‍্যাকটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে কোম্পানির পক্ষ থেকে 100 এমবি ডেটা পাওয়া যায়।

Vodafone এর 79 টাকার প্ল‍্যান

কোম্পানির এই 79 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প‍্যাকে 64 টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে 400 এমবি ডেটাও পাওয়া যায়। এই প্ল‍্যানে আউটগোয়িং কলের জন্য 1 পয়সা প্রতি সেকেন্ডের দরে দাম দিতে হয়।

Vodafone এর 95 টাকার প্ল‍্যান

ইউজারদের এই প্ল‍্যানে 200 এমবি ডেটার সঙ্গে ভয়েস কলিঙের জন্য 74 এমবি টকটাইম দেওয়া হয়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 56 দিন। এই প‍্যাকটি রিচার্জ করলে আউটগোয়িং কলের চার্জ 2.5 পয়সা প্রতি সেকেন্ড হয়ে যায়।

Vodafone এর 98 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানটি একটি অ্যাড-অন প‍্যাক কিন্তু কোম্পানি এই প‍্যাকটি রিচার্জ করলে 28 দিন ভ‍্যালিডিটি দেয়। এই প্ল‍্যানে 12 জিবি ডেটা দেওয়া হয়। তবে এই প‍্যাকে কোনো ধরনের ভয়েস কল বা এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায় না।

প্রসঙ্গত জানিয়ে রাখি এই সবকটি প্ল‍্যান কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা হয়েছে যা দিল্লি সার্কেলের জন্য কার্যকর। দেশের অন‍্যান‍্য সার্কেলে এই প্ল‍্যানগুলির বেনিফিট আলাদা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here