টেলিকম কোম্পানি ভোডাফোন তাদের নতুন গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য একটি সুন্দর অফার নিয়ে এলো। এই নতুন অফারে নতুন প্রিপেইড কাস্টমারদের বাড়িতে ফ্রিতে 4জি সিম কার্ড ডেলিভারি করা হবে। এরপর গ্ৰাহককে শুধুমাত্র ভোডাফোনের ওয়েবসাইটে মাত্র 249 টাকার একটি প্ল্যান কেনার পর নিজের ডিটেইলসের সঙ্গে রেজিস্টার করতে হবে।
এই অফার শুধুমাত্র নাম্বার পোর্ট করানোর সময় দেওয়া হবে। কোম্পানি এই সুবিধা দিয়ে ভোডাফোনের গ্ৰাহক সংখ্যা বাড়াতে চাইছে। এই অফারের দৌলতে গ্ৰাহকদের কোনো দোকানে যেতে হবে না।
নতুন গ্ৰাহকদের ভোডাফোনের 249 টাকার প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হবে। এই প্ল্যানে প্রতিদিন ইউজারদের 1.5 জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে প্রতিদিন 100টি করে এসএমএস পাওয়া যাবে।
ভুল করে গিলে ফেললেন AirPod, বাইরে বেরোলো শৌচাগারে! এখনও বাজছে গান!
ভোডাফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করলে তবেই সিম ফ্রিতে ডেলিভারি করা হবে। অর্ডারের সময় প্ল্যান সিলেক্ট করার অপশন দেওয়া হবে। পুরোনো নাম্বার পোর্ট করলেও এই অফার পাওয়া যাবে।
কিভাবে রেজিস্টার করবেন?
সবার আগে ইউজারদের ভোডাফোন ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের ডিটেইলস দেওয়ার পর তিনি নতুন নাম্বার নিতে চান না পুরোনো নাম্বার ভোডাফোনে পোর্ট করতে চান তা বেছে নিতে হবে। যদি নতুন সিম চান তাহলে এবার সাবস্ক্রাইবারকে নাম্বার বেছে নেওয়ার অপশন দেওয়া হবে। এবার হোম ডেলিভারির জন্য পেমেন্ট করতে হবে।
15 মে লঞ্চ হবে রিয়েলমির প্রথম পপ আপ ক্যামেরাওয়ালা ফোন Realme X, সঙ্গে আসবে Realme X Youth Edition
কিছু দিন আগে ভোডাফোন 139 টাকা দামের একটি প্ল্যান পেশ করে। কোম্পানি 28 দিন ভ্যালিডিটির এই প্ল্যানটি প্রিপেইড ইউজারদের জন্য পেশ করেছে। কোম্পানি এর আগে 129 টাকা ও 159 টাকার দুটি প্ল্যান লঞ্চ করেছিল। এই নতুন 139 টাকার প্ল্যানটি আগের প্ল্যানদুটির মাঝামাঝি একটি প্ল্যান।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
