Jio কে টেক্কা দিতে সক্ষম Vodafone Idea-এর এই তিনটি দুর্দান্ত প্ল‍্যান, প্রতিদিন পাওয়া যাবে ডবল ডেটা

করোনা ভাইরাসের কারণে জারি করা লকডাউনের ফলে বড়দের ওয়ার্ক ফ্রম হোম হোক বা বাচ্চাদের অনলাইন ক্লাস সব ক্ষেত্রেই ডেটার ব‍্যবহার যথেষ্ট বেড়ে গেছে। আগে 1 জিবি ডেটাও মানুষ শেষ করতে পারত না, অথচ এখন 2 জিবি 3 জিবি ডেটাও কম পড়ে যায়। আপনি যদি ভোডাফোন আইডিয়া প্রিপেইড ইউজার হয়ে থাকেন তবে কোম্পানির কাছে আপনার জন্য বেশ কয়েকটি প্ল‍্যান আছে যেগুলি রিচার্জ করলে ডবল ডেটা পাওয়া যায়। এইসব প্ল‍্যানে 2 জিবি ডেটার সঙ্গে প্রতিদিন অতিরিক্ত 2 জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ ইউজারদের প্রতিদিন 4 জিবি ডেটা ব‍্যবহারের জন্য দেওয়া হয়। প্রতিদিন 4 জিবি ডেটা ছাড়াও এইসব প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল ও ম‍্যাসেজসহ আরও অনেক সুবিধা পাওয়া যায়।

Vi এর 299 টাকা দামের প্ল‍্যান

ভোডাফোন আইডিয়ার এই 299 টাকা দামের এই প্ল‍্যানটি কোম্পানির সবচেয়ে সস্তা ডবল ডেটা প্ল‍্যান। আগে এই প্ল‍্যানে 2 জিবি ডেটা দেওয়া হতো, কিন্তু এখন অফারে এতে ইউজারদের 2 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন, অর্থাৎ প্রতিদিন 4 হিসেবে 112 জিবি ডেটা পাওয়া যায়। এক‌ইভাবে এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল ও 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়। এছাড়াও এতে উইকেন্ড ডেটা রোল‌ওভার ও Vi Movies & TV Classic এর ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।

Vi এর 499 টাকা দামের প্ল‍্যান

এটি এই লিস্টের দ্বিতীয় প্ল‍্যান যেখানে ইউজারদের প্রতিদিন 4 জিবি ডেটার সুবিধা দেওয়া হয়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 56 দিন। অর্থাৎ 56 দিনে প্রতিদিন 4 জিবি করে মোট 112 জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়। এছাড়া এই প্ল‍্যানেও উইকেন্ড ডেটা রোলওভার ও Vi Movies & TV Classic এর ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।

Vi এর 699 টাকা দামের প্ল‍্যান

ডবল ডেটা প্ল‍্যানের লিস্টে কোম্পানির সবচেয়ে দামি প্ল‍্যানের দাম 699 টাকা এবং এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন। এই প্ল‍্যানেও প্রতিদিন 4 জিবি করে ডেটা দেওয়া হয়, অর্থাৎ 84 দিনে মোট 336 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানটি রিচার্জ করলে সমস্ত নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস, উইকেন্ড ডেটা রোল‌ওভার এবং Vi Movies & TV Classic এর ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here