Vi নিয়ে এল ডেটা ও আনলিমিটেড কলিংসহ সস্তা রিচার্জ প্ল‍্যান, প্রতিযোগিতার মুখে Jio এবং Airtel

বর্তমান ভারতীয় টেলিকম সেক্টরের প্রতিযোগিতায় নিজেকে এক কদম এগিয়ে রাখার জন্য ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড ইউজারদের জন্য দুটি নতুন প্ল‍্যান পেশ করেছে। কোম্পানির এই নতুন প্ল‍্যানদুটির দাম যথাক্রমে 99 টাকা এবং 109টাকা। কোম্পানির এই দুটি প্ল‍্যানের বেনিফিট অনেকটা এক‌ই রকম। পার্থক্য আছে শুধুমাত্র দাম ও ভ‍্যালিডিটির ক্ষেত্রে। এই নতুন প্ল‍্যান দুটিতে ইন্টারনেট ডেটা ও ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যায়। এই দুটি প্ল‍্যান সরাসরি রিলায়েন্স জিওর 98 টাকা এবং এয়ারটেলের 129 টাকা দামের প্ল‍্যানকে টেক্কা দেয়। চলুন জেনে নেওয়া যাক এই দুটি প্ল‍্যানের বেনিফিট সম্পর্কে।

Vi এর 99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

ভোডাফোন আইডিয়ার সস্তা 99 টাকা দামের প্ল‍্যানে ইউজারদের 18 দিন ভ‍্যালিডিটি দেওয়া হয়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল‍্যানে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 1 জিবি ডেটা দেওয়া হয়। উল্লেখ্য এই প্ল‍্যানে কোনো এস‌এম‌এস বেনিফিট পাওয়া যায় না। যেসব ইউজার মূলত ইন্টারনেটের বদলে ভয়েস কলের জন্য রিচার্জ করেন তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে চলেছে।

Vi এর 109 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

ভোডাফোন আইডিয়ার 109 টাকা দামের প্ল‍্যানেও 99 টাকা দামের প্ল‍্যানের মতোই বেনিফিট পাওয়া যায়। শুধুমাত্র এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি কিছুটা বেশি। এই প্ল‍্যানটি রিচার্জ করলে 20 দিন ভ‍্যালিডিটি পাওয়া যায়। 99 টাকা দামের প্ল‍্যানে 18 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হচ্ছে। এক‌ইভাবে এই প্ল‍্যানেও 1 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায় এবং এতেও কোনো এস‌এম‌এস বেনিফিট পাওয়া যাচ্ছে না।

Vi এর নো ডেইলি লিমিট ডেটা অফার

কয়েক দিন আগে ভোডাফোন আইডিয়া তাদের ইউজারদের জন্য এমন দুটি নতুন প্ল‍্যান পেশ করেছে যেগুলি রিচার্জ করলে ইউজাররা কোনো দৈনিক লিমিট ছাড়াই ডেটা ব‍্যবহার করতে পারবেন। কোম্পানির এই প্ল‍্যান দুটির দাম যথাক্রমে 267 টাকা এবং 447 টাকা। এর মধ্যে 267 টাকা দামের প্ল‍্যানে ইউজারদের 30 দিনের ভ‍্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল, 25 জিবি ডেটা এবং প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। অন‍্যদিকে 447 টাকা দামের প্ল‍্যানে 60 দিন ভ‍্যালিডিটি, 50 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে এস‌এম‌এস দেওয়া হচ্ছে। এছাড়াও এই দুটির মধ্যে যে কোনো প্ল‍্যান রিচার্জ করলে ইউজারদের Vi Movie & TV অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here