Home খবর Vi ইউজারদের জন্য সুখবর! লঞ্চ হল 30 দিনের ভ্যালিডিটিসহ নতুন প্ল্যান,পাবেন 25GB ডেটাসহ আনলিমিটেড কলিং এর সুবিধা

Vi ইউজারদের জন্য সুখবর! লঞ্চ হল 30 দিনের ভ্যালিডিটিসহ নতুন প্ল্যান,পাবেন 25GB ডেটাসহ আনলিমিটেড কলিং এর সুবিধা

Highlights

টেলিকম কোম্পানি Vodafone Idea তাদের গ্রাহকদের উপহার দিয়ে একটি নতুন প্ল্যান চালু করেছে। এই রিচার্জে ইউজাররা প্রচুর ডেটা, আনলিমিটেড কলিং এবং অনেক সুবিধা পেতে চলেছেন। নতুন প্রিপেইড প্ল্যানে আপনারা মোট 25GB সুপারফাস্ট ইন্টারনেট ডেটা এবং সম্পূর্ণ 30 দিনের ভ্যালিডিটি পাবেন। এই পোস্টে আপনাদের এই প্ল্যানের দাম এবং সুবিধাগুলি সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

নতুন রিচার্জ প্ল্যানের দাম 296 টাকা

কোম্পানির এই প্ল্যানটি 296 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলিং, মোট 25GB ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটি পাবেন। শুধু তাই নয় ইউজাররা এই রিচার্জে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাবেন। এছাড়াও ইউজারদের Vi Movies & TV Classic-এ অ্যাক্সেস দেওয়া হবে, যেখানে ইউজাররা সিনেমা এবং টিভি শোয়ের আনলিমিটেড অ্যাক্সেস পেতে পারেন।

তবে 25GB হাই স্পিড ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরে 50p/MB হারে চার্জ কাটা হবে। দৈনিক 100টি ফ্রি SMS সীমার চেয়ে বেশি SMS ব্যবহার করলে প্রতি SMS পিছু আপনাকে লোকাল SMS এর জন্য 1 টাকা এবং STD SMS-এর জন্য 1.5 টাকা দিতে হবে৷ আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 125KM

Vodafone Idea এর 296 টাকার প্ল্যানের মতো Jio এবং Airtel-এর কাছেও 296 টাকার প্ল্যান রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন