Home টপ সংগ্রহ প্রতিদিন 3GB ডেটা সহ Vodafone idea এর টপ 5 প্ল্যান, দাম শুরু মাত্র 359 টাকা থেকে

প্রতিদিন 3GB ডেটা সহ Vodafone idea এর টপ 5 প্ল্যান, দাম শুরু মাত্র 359 টাকা থেকে

টেলিকম কোম্পানি Vodafone idea তাদের ইউজারদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান পেশ করে থাকে। তবে বেশি পরিমাণে ডেটা ব্যাবহারকারী ইউজাররা সাধারণত প্রতিদিন 3 জিবি ডেটা সহ প্ল্যানগুলি পছন্দ করেন। এইসব প্ল্যানে ডেটা ছাড়াও আনলিমিটেড কলিং এবং এবং অন্যান্য সুন্দর বেনিফিট পাওয়া যায়। আপনিও যদি এই ধরনের প্ল্যানের খোঁজ করছেন তবে এই পোস্টটি আপনার জন্য। নিচে প্রতিদিন 3GB ডেটা সহ Vodafone idea এর পাঁচটি সেরা প্ল্যানের তালিকা শেয়ার করা হল। আরও পড়ুন: Jio এর 84 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানের জাদু! দেখে নিন বেনিফিট

Vi এর প্রতিদিন 3 জিবি ডেটা সহ প্ল্যানের তালিকা

  1. ভোডাফোন আইদিয়ার 359 টাকা দামের প্ল্যান: Vi এর সবচেয়ে সস্তা প্রতিদিন 3GB ডেটা প্যাকের দাম 359 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে 2GB ডেটা ডিলাইটও পাওয়া যায়, যা দৈনিক ডেটা শেষ হয়ে গেলে অ্যাক্টিভ হয়ে যায়। এই প্ল্যানে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ডেটা রোলওভার এবং প্রতিদিন 100টি করে এসএমএস পাওয়া যায়। এই প্ল্যান ভিআই মুভিজ অ্যান্ড টিভি সাবস্ক্রিপশনও পাওয়া যায়।
  2. ভোডাফোন আইদিয়ার 499 টাকা দামের প্ল্যান: ভিআই এর 499 টাকা দামের প্ল্যানে 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 3জিবি করে ডেটা এবং 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যান রিচার্জ করলে উইকেন্ড ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং কোন অতিরিক্ত খরচ ছাড়া 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপ দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে তিন মাসের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়।
  3. ভোডাফোন আইদিয়ার 601 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 3জিবি ডেটার সঙ্গে 16জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যান রিচার্জ করলে উইকেন্ড ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং কোন অতিরিক্ত খরচ ছাড়া 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপ দেওয়া হয়। এছাড়াও 28 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস পাওয়া যায়।
  4. ভোডাফোন আইদিয়ার 699 টাকা দামের প্ল্যান: কোম্পানির 699 টাকা দামের প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 3 জিবি করে ডেটা এবং 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যান রিচার্জ করলে উইকেন্ড ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং কোন অতিরিক্ত খরচ ছাড়া 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপ দেওয়া হয়।
  5. ভোডাফোন আইদিয়ার 901 টাকা দামের প্ল্যান: ভিআই এর 901 টাকা দামের প্ল্যানে 70 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 3 জিবি করে ডেটা এবং 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যান রিচার্জ করলে উইকেন্ড ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং কোন অতিরিক্ত খরচ ছাড়া 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপ দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন এবং 16জিবি এক্সট্রা ডেটা পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন