আরও একবার Jio এবং Airtel এর চেয়ে এগিয়ে Vodafone Idea, অনবদ্য পারফরম্যান্স ডিসেম্বরে

আরও একবার ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের ভয়েস কল কোয়ালিটির লিস্টে ভোডাফোন আইডিয়া (VI) প্রথম স্থান দখল করেছে। গত সোমবার ট্রাইয়ের পক্ষ থেকে তাদের MyCall পোর্টালে আপডেট করা ডেটা অনুযায়ী, আইডিয়া তাদের টপ পজিশন ধরে রেখেছে। আইডিয়া ডিসেম্বরে 4.9 অ্যাভারেজ ভয়েস কল কোয়ালিটি রেটিং পেয়েছে। ভোডাফোন 5 এর মধ্যে 4.3 গড় রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও বর্তমানে ভোডাফোন ও আইডিয়া মিলিত হয়ে গেছে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারীর সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হবে স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02s

ট্রাইয়ের রিপোর্টে ডিসেম্বরে আইডিয়া ইনডোর ও আউটডোর কল কোয়ালিটির ক্ষেত্রে 1 থেকে 5 এর মধ্যে 4.9 পয়েন্ট পেয়েছে। এছাড়াও কোম্পানি গত মাসে 97.59% স‍্যাটিসফ‍্যাক্টরী রেটিং পেয়েছে। এক‌ইভাবে নভেম্বর মাসে আইডিয়া 4.9 ও 4.8 অ্যাভারেজ ইনডোর ও আউটডোর কল কোয়ালিটি রেটিং পেয়েছে এবং অ্যাভারেজ ভয়েস কোয়ালিটি রেটিঙের ক্ষেত্রে 4.9 স্কোর পেয়েছে।

অন‍্যদিকে ডিসেম্বর মাসে ভোডাফোন তার দ্বিতীয় স্থান ধরে রেখেছে। কোম্পানি গত মাসে অ্যাভারেজ 4.3 ভয়েস কোয়ালিটি রেটিং পেয়েছে। এছাড়া ভোডাফোন ডিসেম্বরে 87.68% স‍্যাটিসফ‍্যাক্টরী রেটিং পেয়েছে। এক‌ইভাবে কোম্পানি 4.4 অ্যাভারেজ ইনডোর কল কোয়ালিটি রেটিং এবং 3.6 অ্যাভারেজ আউটডোর কল কোয়ালিটি রেটিং পেয়েছে। নভেম্বর মাসে ভোডাফোন 4.6 অ্যাভারেজ ভয়েস কোয়ালিটি রেটিং পেয়েছিল।

আরও পড়ুন: শেষ হচ্ছে Poco F2 এর অপেক্ষা, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

কম রেটিং পেয়েছে Airtel ও BSNL

দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল গত নভেম্বর মাসের তুলনায় কম রেটিং পেয়েছে। কোম্পানির গত নভেম্বর মাসে অ্যাভারেজ ভয়েস কোয়ালিটি রেটিং ছিল 4.1 যা ডিসেম্বরে কমে 3.9 হয়ে যায়। কোম্পানি ডিসেম্বর মাসে অ্যাভারেজ ইনডোর কল কোয়ালিটির ক্ষেত্রে 3.8 এবং আউটডোর কল কোয়ালিটির ক্ষেত্রে 4.3 রেটিং পেয়েছে। বিএস‌এন‌এল গত মাসে 76.58% স‍্যাটিসফ‍্যাক্টরী রেটিং জোগাড় করতে পেরেছে।

বিএস‌এন‌এল ছাড়া ডিসেম্বর মাসে এয়ারটেলের কল কোয়ালিটির ক্ষেত্রেও হ্রাস লক্ষ্য করা গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি ডিসেম্বরে 3.1 রেটিং পেয়েছে যা নভেম্বরে 3.8 ছিল। অবশেষে জিও ডিসেম্বরে 5 এর মধ্যে 3.8 রেটিং পেয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here