Home খবর Jio-Airtel এর পর ভয়েস কল ইউজারদের জন্য Vi নিয়ে এসেছে নতুন প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট

Jio-Airtel এর পর ভয়েস কল ইউজারদের জন্য Vi নিয়ে এসেছে নতুন প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট

ভারতের তৃতীয় টেলিকম অপারেটর TRAI এর নির্দেশে Vodafone Idea (Vi) তাদের একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। আগেই Bharti Airtel এবং Reliance Jio তাদের ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করেছে, তবে এবার Vi ভয়েস এবং SMS-অনলি সেগমেন্টে পা রেখে এই প্রতিযোগিতা আরও জোরদার করে তুলেছে। এই প্ল্যানে কি কি বেনিফিট পাওয়া যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Vi এর নতুন 1,460 টাকা দামের প্রি-পেইড প্ল্যান

জানিয়ে রাখি সম্প্রতি Vodafone Idea (Vi) তাদের নতুন 209 টাকা দামের প্রিপেইড প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যানে বিভিন্ন টেলিকম বেনিফিট সহ ডেটা, কল, SMS এবং আনলিমিটেড কলারটিউন উপভোগ করা যায়।

এই সস্তা প্ল্যানটি যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি এবং এতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়াও 2GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। একইসঙ্গে 28 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং 300 SMS বেনিফিট উপভোগ করা যায়।