Home খবর লঞ্চ হল 100KM রেঞ্জ এর 3টি নতুন দেশীয় হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম

লঞ্চ হল 100KM রেঞ্জ এর 3টি নতুন দেশীয় হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম

ভারতে বৈদ্যুতিক স্কুটার প্রেমীদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আর বাড়তি চাহিদার কথা মাথায় রেখে অটো নির্মাতা কোম্পানিরাও নতুন নতুন ইলেকট্রিক টু হুইলার পেশ করছে। এবার ইলেকট্রিক টু হুইলার ব্র‍্যান্ড Joy e-bike এর নির্মাতা কোম্পানি WardWizard Innovations and Mobility Ltd, তিনটি নতুন ‘মেড-ইন-ইন্ডিয়া’ হাই-স্পিড স্কুটার লঞ্চ করেছে। কোম্পানিটি ভারতে Wolf+ এবং Gen Next Nanu+ হাই-স্পিড স্কুটারের পাশাপাশি ফ্লিট ম্যানেজমেন্ট ইলেকট্রিক স্কুটার Del Go ভারতে পেশ করা হয়েছে।

শুরু হয়ে গেছে প্রি-বুকিং

এই নতুন ই-স্কুটারগুলির প্রি-বুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির সাইটে গিয়ে এই ই-বাইকগুলো বুক করা যাবে। তবে, বুকিং করার আগে, আপনাকে আপনার এলাকার পিনকোড দিয়ে দেখে নিতে হবে যে এই ই-বাইকটি আপনার এলাকায় বিক্রি হচ্ছে কিনা।

পুরোপুরি ভাবে ভারতে তৈরি এই স্কুটারগুলি

স্কুটারগুলি গুজরাটের ভাদোদরায় কোম্পানির অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লটে তৈরি করা হবে। The Wolf+, Gen Next Nanu+ এবং Del Go এর ডিজাইন ও ডেভেলপ করেছে R&D টিম, যারা পুরোপুরি ভাবে ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগ এর উপর ফোকাস করে।

রেঞ্জ এবং স্পিড

কোম্পানির দাবি যে তিনটি স্কুটার সম্পূর্ণ চার্জ করার পরে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবে। এছাড়াও, তাদের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 55 কিলোমিটার। শুধু তাই নয়, কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারগুলিতে তিন বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।

ব্যাটারি এবং চার্জিং

এই ইলেকট্রিক স্কুটারগুলিতে কোম্পানি 60V35Ah ব্যাটারি দিয়েছে যা পোর্টেবল। এইজন্য এই ব্যাটারি যে কোনো জায়গায় চার্জ করা যাবে। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। শুধু তাই নয়, কোম্পানি স্কুটারগুলিতে একটি 1500 ওয়াটের মোটর ইনস্টল করেছে, যা 20Nm টর্ক জেনারেট করে।

ফিচার

ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি Wolf + ইলেকট্রিক স্কুটার এবং Nanu + ই-স্কুটারে আরামদায়ক রাইডের অভিজ্ঞতার জন্য ইকো, স্পোর্টস এবং হাইপার রাইডিং মোডও থাকবে। এর পাশাপাশি, এই ই-স্কুটারগুলিতে রিভার্স মোডও দেওয়া হচ্ছে, যা পার্কিংয়ের সময় কাজে আসবে। এছাড়াও, Wolf + ইলেকট্রিক স্কুটারে ট্যুরিং ডিজাইন দেওয়া হয়েছে। এটির সিটের উচ্চতা 740 mm এবং এতে 1345 mm হুইলবেস থাকবে। একই সময়ে, Nanu+ এর সিটের উচ্চতা হল 730 মিমি এবং এর হুইলবেস হল 1325 mm।

App এর সাথে যুক্ত থাকবে এই ই-স্কুটার

কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারগুলিতে কী-লেস স্টার্ট/স্টপ ফিচার দেওয়া হয়েছে। এই জন্য, এই স্কুটারগুলিতে দারুণ ফিচার দেওয়া হয়েছে, যা ফোনে উপস্থিত Joy E-comnect App এর সাথে যুক্ত থাকবে। কোম্পানির ডেল গো ডেলিভারি ই-স্কুটারটিতে জিপিএস সেন্সিং, রিয়েল টাইম পজিশন এবং জিও ফেন্সিং ফিচার আছে, এবং এগুলোর সাহায্যে স্কুটারটিকে সহজেই ট্র্যাক করা যায়। কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারগুলি 160mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 1.6mm এর টার্নিং রেডিয়াস সহ আসে।

দাম

কোম্পানি Wolf+ ইলেকট্রিক স্কুটারটি ম্যাট ব্ল্যাক, স্টারডাস্ট গ্রে এবং ডিপ ওয়াইন কালারে পেশ করেছে। এর এক্স-শোরুম মূল্য 1,10,185 টাকা। একই সময়ে, Gen Next Nano+ মিডনাইট ব্ল্যাক এবং ম্যাট হোয়াইট রঙের ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। যার দাম 1,06,991 টাকা (এক্স-শোরুম)। এছাড়াও Del Go 1,14,500 টাকায় (এক্স-শোরুম) পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন