Home টপ সংগ্রহ বেশি Virtual Ram নাকি Physical RAM, কোন ধরনের ফোন কেনা বেশি বুদ্ধিমানের কাজ! জেনে নিন

বেশি Virtual Ram নাকি Physical RAM, কোন ধরনের ফোন কেনা বেশি বুদ্ধিমানের কাজ! জেনে নিন

সাধারণত নতুন স্মার্টফোন কেনার সময় ইউজাররা মূলত মোবাইলের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসরের দিকটা বিবেচনা করে। মোবাইল কোম্পানিগুলোও তাদের ফোন বিক্রি করার জন্য ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন গুলো প্রচার করে থাকে। তবে আজকাল, স্মার্টফোনের ফিচার গুলোর মধ্যে Virtual RAM অর্থাৎ এক্সটেন্ডেড র‌্যামের উল্লেখ থাকে এবং ব্র্যান্ডগুলি তাদের ফোনগুলিকে 3GB Extended RAM এবং 5GB Extended RAM, এর কথা জানিয়ে ফোনগুলোকে দুর্দান্ত বলে উল্লেখ করে । কিন্তু আপনি কি জানেন এই ভার্চুয়াল র‌্যাম কী এবং কীভাবে কাজ করে? Virtual RAM সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। ফোনের Physical RAM থেকে Virtual RAM কতটা আলাদা এবং বেশি ভার্চুয়াল র‍্যাম যুক্ত ফোন নাকি বেশি ফিজিক্যাল র‍্যাম যুক্ত ফোন, কোনটা কেনা বেশি বুদ্ধিমানের কাজ, এই পোস্টে আপনাদের সেটাই জানাবো।

Physical RAM এবং Virtual RAM এর মধ্যে পার্থক্য

স্মার্টফোনে পারফরমেন্সের কথা বললে, Virtual RAM এর পারফরমেন্স Physical RAM এর তুলনায় কম এবং কিছুটা ধীরগতির হয়। Physical RAM ফোনের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং এর গতি Virtual RAM এর থেকে অনেক বেশি। স্মার্টফোনে, মাল্টিটাস্কিং এবং অ্যাপস ইত্যাদি প্রথমে Physical RAM এ কাজ করে এবং যখন সেই র‍্যাম মেমরি কম চলতে শুরু করে তখন বেশি স্পেস এর প্রয়োজন মেটাতে Virtual RAM ব্যবহার করা হয় ।

Physical RAM হল মোবাইলের প্রাইমারি র‌্যাম। যখন কোনো কাজ শুরু হয় এবং অ্যাপস চালানো হয়,তখন সব কাজ ফিজিক্যাল র‌্যামের দ্বারা সম্পন্ন হয়। যখন কাজটি ভারী হয়ে যায় এবং Physical RAM এর জন্য অতিরিক্ত মেমরির প্রয়োজন হয়, তখন ইন্টারনাল স্টোরেজে রিজার্ভ Virtual Ram এর ব্যবহার শুরু হয়।

Mobile Phone এ এই উভয় RAM কিভাবে কাজ করে?

যেকোনো কাজ প্রথমে Physical RAM দ্বারা পরিচালিত হয়। যখন কাজের সংখ্যা বাড়তে থাকে এবং RAM মেমরি কমতে থাকে তখন ফোনের Virtual RAM এর কাজ শুরু হয়। যখন Physical RAM ভরতে শুরু করে, তখন এটি এর কিছু ডেটা Virtual RAM এ স্থানান্তর করে এবং এইভাবে ফিজিক্যাল RAM এর মেমরি কিছুটা জায়গা পায়। এই প্রক্রিয়াটিকে Swapping Technique ও বলা হয়। ভার্চুয়াল র‌্যামে ডেটা দেওয়ার পর, খালি হওয়া Physical RAM আবার তার কাজ শুরু করে। এবং যখন তার কাজ শেষ হয়, তখন Physical RAM ভার্চুয়াল র‌্যামে দেওয়া ডেটা পুনরুদ্ধার করে। Virtual RAM এর কাজ করার এই পদ্ধতিটিকে Paging ও বলা হয়।

কোনটার সুবিধা বেশি?

উদাহরণস্বরূপ, একটি কোম্পানি 6GB RAM + 64GB স্টোরেজে ফোন লঞ্চ করেছে, যা 3GB Extended RAM অর্থাৎ 3GB Virtual RAM সাপোর্ট করে। এই ফোনে, ইউজার 6 GB + 3 GB RAM অর্থাৎ মোট 9 GB RAM এর পাওয়ার পাবেন, কিন্তু অন্যদিকে, গ্রাহক 64 GB এর পরিবর্তে শুধুমাত্র 61 GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, ইউজার যদি 8GB RAM + 64GB স্টোরেজে Extended RAM/Virtual RAM প্রযুক্তি ছাড়া একটি ফোন কেনেন, তাহলে এই 8GB Physical RAM যুক্ত ফোনটির পারফরম্যান্স 9GB Virtual RAM যুক্ত ফোনের তুলনায় ভালো এবং দ্রুত কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন