বর্তমানে ভারত সহ গোটা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই সম্পর্কে সমালোচনার ঝর উঠেছে। স্মার্টফোন থেকে বিভিন্ন বেশ কিছু প্রোডাক্টে AI ফিচার যোগ করা হচ্ছে। ভারতীয় বাজারে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio তাদের Jio PhoneCall AI ফিচার পেশ করেছে। এর সাহায্যে ভারতীয় ইউজাররা কল অনুবাদ, রেকর্ড, ট্রান্সক্রিপশন এবং সারাংশ দেখতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Jio PhoneCall AI এর ডিটেইলস সম্পর্কে।
Jio PhoneCall AI কি?
Jio PhoneCall AI কোম্পানির লেটেস্ট এআই ফিচার সার্ভিস। এর সাহায্যে ভারতীয় ইউজারা তাদের ভয়েস কল করার সময় লাইভ কল অনুবাদ, রেকর্ড, ট্রান্সক্রিপশন এবং সারাংশ দেখতে পারবেন। এই সার্ভিস ইউজারদের বলা শব্দগুল টেক্সটে পরিবর্তন করতে, সেভ এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে সাহায্য করবে। এই ফিচারের মাধ্যমে কল আরও ভালোভাবে উপভোগ করা যাবে।
Jio PhoneCall AI এর ব্যাবহার এবং ফিচার
- অটোমেটিক রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন: Jio PhoneCall AI এর সাহায্যে লাইভ কল রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন করা যাবে। কল রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন করার জন্য ইউজারদের (#1) ব্যাবহার করতে হবে। এই ফিচার আটকানোর জন্য (#2) এবং বন্ধ করার জন্য (#3) ব্যাবহার করতে হবে।
- সারাংশ এবং অনুবাদ: জিও নতুন ফিচারের মাধ্যমে সারাংশ দেখা যাবে। একইসঙ্গে বিভিন্ন ভাষার অনুবাদও করা যায়।
- ক্লাউড স্টোরেজ: এই ফিচারের সাহায্যে অনুবাদ, রেকর্ড, ট্রান্সক্রিপশন এবং সারাংশ সমস্ত কিছু Jio Cloud এ সেভ করা থাকবে। এটি যেকোনো সময়ে ব্যাবহার করা যাবে।
জানিয়ে রাখি যেসব ইউজারদের শোনার ক্ষমতা নেই এই সার্ভিস তাদের জন্য ভালো অপশন। কারণ এই ফিচারের মাধ্যমে বলা শব্দগুলো টেক্সটে পরিবর্তনের মতো সুবিধা পাওয়া যায়। Jio PhoneCall AI এই সম্পর্কে কোম্পানি জানিয়েছে এই নতুন ফিচার কল চলাকালীন মাঝে মাঝে কল রেকর্ড করা হচ্ছে বলে ঘোষণা করা হবে। ফলে কোনো পক্ষেরই অসন্তুষ্টির কোনো কারণ থাকবে না।
কবে চালু হবে Jio PhoneCall AI ফিচার?
জিওর 47তম বার্ষিক ইভেন্টের মাধ্যমে Jio PhoneCall AI ফিচার পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফিচার চালু হওয়া নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার সবার জন্য চালু করা হবে বলে আশা করা হচ্ছে।
100জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ
জিওর 47তম বার্ষিক ইভেন্টে 100GB পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ দেওয়ার কথা জানানো হয়েছে। এর মাধ্যমে জিও ইউজাররা তাদের সমস্ত ছবি, ভিডিও, তথ্য, অন্যান্য ডিজিটাল কনটেন্ট এবং ডেটা নিরাপদে সেভ করতে এবং যেকোনো স্থান থেকে ব্যাবহার করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই বছর দীপাবলিতে Jio AI-ক্লাউড ওয়েলকাম অফার লঞ্চ করা হতে পারে।










