WhatsApp জুলাই মাসে তাদের প্ল্যাটফর্মে 2.3 মিলিয়ন (23 লাখ) অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।WhatsApp জুন মাসে প্রায় 22 লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। আপনিও যদি WhatsApp ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দেব যে সোশ্যাল মেসেজিং সাইট WhatsApp প্রতি মাসে তাদের প্ল্যাটফর্মে কোন অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করে এবং কেন। WhatsApp এর তরফে জানানো হয়েছে যে ভিন্ন ভিন্ন ইউজারদের অভিযোগের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলিকে তারা নিষিদ্ধ করেছে। কোনও ইউজার সরাসরি অভিযোগ করলে WhatsApp কখনও অ্যাকাউন্ট নিষিদ্ধ করে না। বরং, তারা ইউজারদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া পাওয়ার পর সেই অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। তারপর ফেক নিউজ, সাইবার সিকিউরিটি এবং নির্বাচনকে প্রভাবিত করে এমন অ্যাকাউন্টগুলিকে ব্যান করা হয়।
23 লক্ষ WhatsApp অ্যাকাউন্ট ব্যান
WhatsApp একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা এমন কিছু অ্যাকাউন্ট সম্পর্কে রিপোর্ট পেয়েছে, যারা প্ল্যাটফর্মটি ভুল উপায়ে ব্যবহার করছে। অনেকে অন্যদের ক্ষতি করার জন্যও WhatsApp ব্যবহার করে। রিপোর্টে বলা হয়েছে যে ভারতীয় আইন অনুযায়ী WhatsApp এর শর্তাবলী লঙ্ঘনের জন্য WhatsApp ভারতে 2.3 মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।
WhatsApp জানিয়েছে যে ইউজার সেফটি রিপোর্ট এ ইউজারদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ এবং হোয়াটসঅ্যাপের ডিটেইলস পাওয়া গেছে। জুলাই মাসে হোয়াটসঅ্যাপ 2.3 মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।
কীভাবে হোয়াটসঅ্যাপে রিপোর্ট করবেন?
আপনি যদি কোন অ্যাকাউন্ট এর সম্পর্কে রিপোর্ট করতে চান তাহলে আপনাকে যা করতে হবে, সেটা হল [email protected]এ একটি ইমেল পাঠাতে হবে৷ এর সাথে, আপনাকে প্রমাণ হিসাবে একটি স্ক্রিনশট পাঠাতে হবে। এর সাহায্যে, WhatsApp আপনার অভিযোগের বিষয়ে ভাল ভাবে ব্যবস্থা নিতে পারবে।
WhatsApp আপনি ইউজারদের সরাসরি ব্লক করতে পারেন। অন্য দিকে, আপনি যদি কোনও ইউজারের সম্পর্কে রিপোর্ট করেন, হোয়াটসঅ্যাপ আপনাকে শেষ পাঁচটি মেসেজ শেয়ার করতে বলবে। আপনি অ্যাকাউন্ট রিপোর্ট করার সাথে সাথে আপনি একটি ইউজার আইডি পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










