ইন্টারনেটে রিভার্স ইমেজ সার্চ করার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু হোয়াটসঅ্যাপের মতো ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপে এই ফিচার নেই। অথচ এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন বা বলা ভালো প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ ছবি শেয়ার হচ্ছে। তবে এবার মেটার অধীনস্থ হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি এই ফিচার যোগ করা হবে। এর সাহায্যে ইউজাররা অ্যাপ পরিবর্তন না করেই ছবির সত্যতা যাচাই করতে পারবেন। এটি ফেক নিউজ এবং গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ হতে চলেছে। WABetainfo সাইটে হোয়াটসঅ্যাপে রিভার্স ইমেজ সার্চ ফিচার দেখা গেছে।
WhatsApp এ আসছে reverse search image ফিচার
নাম দেখেই বোঝা যাচ্ছে ইউজাররা এই ফিচারের মাধ্যমে তাদের রিসিভ করা ইমেজ অনলাইন সার্চ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ ডাউনলোডের পর সেটিতে ট্যাপ করলে সেটি ফুল স্ক্রিন খুলে যায়, এরপর ওপরের ডানদিকের কোণায় থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘search on web’ নামে একটি নতুন অপশন পাওয়া যাবে। এই অপশনে টাচ করলে ছবিটি গুগলে আপলোড হয়ে যাবে এবং গুগল সমস্ত ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া সাইটে সেই ছবিটি বা সেই ছবিটির সঙ্গে মিল আছে এমন ছবি খুঁজবে।
বর্তমানে রিভার্স ইমেজ সার্চ করার একমাত্র পদ্ধতি গুগলে সার্চ। এক্ষেত্রে ইউজারদের ইমেজ ডাউনলোড করার পর সেটি আবার ম্যানুয়ালি গুগলে আপলোড করতে হয়। এবার হোয়াটসঅ্যাপে এই ফিচার যোগ হলে সমস্ত প্রসেস অত্যন্ত সহজ ও সরল হয়ে যাবে। এর ফলে ইউজাররাও কোনো ছবির সত্যতা যাচাই করার এক সহজ-সরল এবং দ্রুত মাধ্যম পাবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই ফিচার অপশনাল হবে, অর্থাৎ আপলোড করা ছবি ইউজারদের নিজে থেকে যাচাই করতে হবে, হোয়াটসঅ্যাপ নিজে সেগুলি প্রসেস বা শেয়ার করবেন না।
WABetainfo এর বক্তব্য অনুযায়ী বর্তমানে বিটা টেস্টারদের জন্য ‘search on web’ ফিচার জারি করা হয়েছে এবং এটি বিল্ড নাম্বার 2.24.2313 এ দেখা গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার সাধারণ ইউজারদের জন্য পেশ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে iOS ডিভাইসেও এখনই এই ফিচার দেওয়া হবে কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি।










