2025 সাল শুরুর আগেই মেটা অধিকৃত WhatsApp তাদের ভারতীয় ইউজারদের জন্য নতুন স্টিকার, কলিং এফেক্ট এবং অন্যান্য ফিচার পেশ করেছে। এইসব স্টিকার এবং অন্যান্য ফিচার বিশেষভাবে ইউজারদের আরও ভালো করে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ডিজাইন করা হয়েছে। একইভাবে এই প্ল্যাটফর্মে ইউজারদের এনগেজমেন্ট এবং ওভারঅল ফেস্টিভ এক্সপেরিয়েন্স আরও বাড়িয়ে তোলা সম্ভব হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব নতুন ফিচার সম্পর্কে।
হোয়াটসঅ্যাপ স্টিকার, কলিং এফেক্ট এবং রোলআউট
- NYE কলিং এফেক্ট: NYE কলিং এফেক্টের মাধ্যমে ইউজাররা তাদের ভিডিও কলে ফেস্টিভ ব্যাকগ্রাউন্ড, ফিল্টার এবং এফেক্ট যোগ করতে পারবেন।
- অ্যানিমেটেড রিঅ্যাকশন: এখন থেকে ম্যাসেজে রিঅ্যাক্ট করার সময় একটি কনফেটি অ্যানিমেশন ট্রিগার হবে এবং সেন্ডার ও রিসিভার উভয়ই এটি দেখতে ও উপভোগ করতে পারবেন।
- নতুন স্টিকার: এখন ইউজারদের জন্য অবতার স্টিকার সহ একটি নতুন নিউ ইয়ার ইভ স্টিকার প্যাক পেশ করা হয়েছে। এর ফলে শুভেচ্ছা ও খুশি শেয়ার করা আরও মজাদার হয়ে উঠবে।
- রোলআউট: কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এইসব ফিচার সীমিত সময়ের জন্য পেশ করা হয়েছে এবং আগামী 3 জানুয়ারি পর্যন্ত ইউজাররা উপভোগ করতে পারবেন।
অন্যান্য হোয়াটসঅ্যাপ ফিচার
সম্প্রতি এই প্ল্যাটফর্মে ইউজারদের কলিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছিল। একটি নতুন আপডেটে ইউজারদের গ্রুপ চ্যাটে কল করার সময় নির্দিষ্ট কিছু মেম্বারদের সিলেক্ট করার অপশন দেওয়া হয়েছে।
কিছু দিন আগেই ভিডিও কল আরও আকর্ষণীয় করে তোলার জন্য হোয়াটসঅ্যাপ কিছু এফেক্ট রোলআউট করেছে। এখন ইউজাররা বিভিন্ন এফেক্ট যেমন পাপি ইয়ার, আন্ডারওয়াটার থীম, কারাওকে মাইক্রোফোন প্রভৃতি ব্যাবহার করে ভিডিও কল করতে পারবেন।
এছাড়াও এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপে ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মে ভিডিও কল কোয়ালিটি সুন্দর করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এখন কল আরও বেশি ভালো কারণ এতে গ্রুপ ও ইন্ডিভিজুয়াল কলিঙের সময় আরও ভালো ভিডিও রেজোলিউশন পাওয়া যাবে। এর ফলে ইউজাররা আরও স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন।









