Online Classes এর জন্য 3 মাস বিনামূল্যে রিচার্জ দিচ্ছে সরকার, জেনে নিন ডিটেইলস

আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে টেকনোলজি আমাদের জীবন অনেক বেশি সরল হয়ে গেছে। কিন্তু অনেক মানুষ আবার এই টেকনোলজি ব‍্যবহার করেই সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে। প্রায় দিন‌ই শোনা যায় হ‍্যাকাররা নতুন নতুন পদ্ধতির মাধ্যমে অনলাইনে বসে সহজ সরল সাধারণ মানুষদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে সিঁধ কাটার চেষ্টা করে চলেছে। এছাড়া বিভিন্ন ম‍্যাসেজিং অ্যাপের মাধ্যমে স্ক‍্যামের ভুয়ো খবর আসা তো জলভাত। এইভাবে বর্তমানে একটি জাল খবর হোয়াটস‌অ্যাপের মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাল ম‍্যাসেজের উত্তরে Press Information Bureau (PIB) টেলিকম ইউজারদের জন্য সতর্কবার্তা জারি করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি হয়েছিল।

প্রেস ইনফরমেশন ব‍্যুরো একটি টুইট করেছে এবং এরপর আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি এই ধরনের ম‍্যাসেজ কয়েক মাস আগেও ভাইরাল হ‌ওয়া শুরু হয়েছিল। এবার এসে ম‍্যাসেজ হোয়াটস‌অ্যাপের মাধ্যমে ভাইরাল হচ্ছে। ম‍্যাসেজে বলা হয়েছে ছোটদের অনলাইনে পড়াশোনার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিন মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হচ্ছে। আরও বলা হয়েছে এই অফার জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া নেটওয়ার্কের গ্ৰাহকদের জন্য কার্যকর। ম‍্যাসেজে 29 জুন, 2021 তারিখের উল্লেখ করে জানানো হয়েছে এটিই এই অফারের শেষ দিন তাই এখনই এই সুযোগ উপভোগ করুন।

ভাইরাল হচ্ছে ম‍্যাসেজ

এই জাল ম‍্যাসেজে ইউজারদের অফার সম্পর্কে জানিয়ে একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। এই লিঙ্কে ক্লিক করার পর ইউজারদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসহ একটি নকল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। এই ওয়েবসাইটে তিন মাসের জন্য ফ্রি ইন্টারনেট উপভোগ করতে নিজের মোবাইল নেটওয়ার্ক অপারেটর যেমন এয়ারটেল, জিও বা ভোডাফোন আইডিয়া সিলেক্ট করতে বলে। এরপর নিজের ফোন নাম্বার লিখে রাজ‍্য ও ইন্টারনেট প্ল‍্যান বাছাই করতে হয়।

এবার ওয়েবসাইটে মুকেশ আম্বানির ছবি দেখিয়ে এই পরিষেবা উপভোগের জন্য ম‍্যাসেজটি হোয়াটস‌অ্যাপে 10 জনের সঙ্গে শেয়ার করতে বলা হবে। এরপর আরেকটি পেজ ওপেন হবে যেখানে “কনফার্ম রেজিস্ট্রেশন” বাটন থাকবে। এই বাটনে ক্লিক করলে কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য লিঙ্ক (আমাদের ক্ষেত্রে অ্যাড ব্লক শীল্ড এক্সটেনশন) চলে আসবে। কিন্তু কোনো রিচার্জ হবে না।

লিঙ্কে ক্লিক করা মোটেই সুরক্ষিত নয়

  • লিঙ্কে ক্লিক করার পর একটি অচেনা অজানা ওয়েবসাইট ওপেন হয়, এখান থেকেই হতে পারে ফ্রড।
  • এছাড়া এই ধরনের লিঙ্কে প্রায়ই কোনো না কোনো ব‍্যাক্তিগত তথ্য জানতে চাওয়া হয়।
  • এইসব সাইটে যে ফ্রি রিচার্জের কথা বলা হয় তা তো কখনোই পাওয়া যায় না বরং তাদের অনলাইনে জোচ্চুরির মুখোমুখি হতে হয়।
  • যদি কোনো ক্ষেত্রে সত্যি রিচার্জ দেওয়া হয় তবুও তা কখনোই ফ্রি নয়‌।
  • নিজেকে এবং অন‍্যদের সুরক্ষিত রাখতে লিঙ্কে ক্লিক করার বদলে তৎক্ষণাৎ ডিলিট করে দিন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here