2021 শেষ হওয়ার সময়ে ইন্সট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম Whatsapp নিজের ইউজারদের জন্য একটি অসাধারণ ফিচার নিয়ে এসেছে। কোম্পানি ভয়েস ম্যাসেজের জন্য একটি নতুন ফিচারের ঘোষণা করেছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা যেকোনো ভয়েস ম্যাসেজ পাঠানোর আগে নিজে শুনতে পারবে এবং তারপরে ভয়েস নোটটিকে পাঠাতে অথবা ডিলিট করতে পারবে। Whatsapp এর পেশ করা এই নতুন ফিচারটিকে কোম্পানি ভয়েস ম্যাসেজ প্রিভিউ ফিচার নাম দিয়েছে এবং এই ফিচারের ব্যবহার পার্সোনাল এবং গ্রুপ চ্যাট উভয়।জায়গাতেই করা যাবে।
আরও পড়ুন: 5G এর জন্য Airtel এই কোম্পানির সাথে মিলিয়েছে হাত, এবার মুশকিলে পড়তে চলেছে Jio
Whatsapp preview voice messages
হোয়াটসঅ্যাপ এই ফিচারটিকে অ্যান্ড্রয়েড এবং আইওএস সহ ওয়েব এবং ডেস্কটপেও লঞ্চ করে দিয়েছে। ভয়েস ম্যাসেজ সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ইউজারদের পছন্দের ফিচারের মধ্যে থেকে একটি। আসুন আপনাকে এই ফিচারটিকে ফোনে কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতি। এই ফিচারটিকে আমরা নিজের অ্যান্ড্রয়েড (OnePlus 9) ফোনে করে দেখেছি।
এই পদ্ধতি অনুযায়ী ব্যবহার করুন preview voice messages ফিচার
- সর্বপ্রথম সেই চ্যাট অথবা গ্রুপটি ওপেন করুন যেখানে আপনি ভয়েস ম্যাসেজ পাঠাবেন।
- এরপরে হ্যান্ডস-ফ্রি রেকর্ডিং বাটনে ক্লিক করুন।
- হ্যান্ডস-ফ্রি রেকর্ডিঙে ক্লিক করার পরে এটিকে লক করার জন্য মাইক্রোফোনে টাচ করুন এবং উপরের দিকে স্লাইড করে কথা বলা শুরু করুন।
- ভয়েস ম্যাসেজ সম্পূর্ণ হওয়ার পরে স্টপ করুন।
- নিজের রেকর্ডিং শোনার জন্য প্লে বটনে ট্যাপ করুন।
- ভয়েস রেকর্ডিঙের সময়ে কোনো ভুল হয়ে থাকলে ভয়েস ম্যাসেজটিকে ডিলিট করার জন্য ট্র্যাশ ক্যানে ট্যাপ করুন অথবা এটিকে পাঠানোর জন্য সেন্ড বাটনে ট্যাপ করুন।
আরও পড়ুন: 120KM রেঞ্জ সহ লঞ্চ হল নতুন Electric Scooter, জেনে নিন এই স্কুটারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য
এইভাবে speed up করুন voice message playback
- সর্বপ্রথম আপনাকে সেন্ড অথবা রিসিভ হওয়া ভয়েস ম্যাসেজটিকে শোনার জন্য Play তে ক্লিক করুন।
- ম্যাসেজটি শোনার সময়ে আপনি স্পীড 1.5x অথবা 2x পর্যন্ত বাড়ানোর জন্য 1x আইকনে ক্লিক করতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
