ইন্ডিয়াতে 5G আসার আগেই এর জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। সমস্ত কোম্পানি গুলি 5G এর সফল টেস্টিং করছে। এমতাবস্থায় এক স্টেপ এগিয়ে টেলিকম কোম্পানি ভারতীয় এয়ারটেল কেপজেমিনির সাথে অংশিদারি করেছে। দুটি কোম্পানি জানিয়েছে যে তারা ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন উদ্যোগের জন্য 5G আধারিত সলিউশন উপলব্ধ করানোর জন্য মিলিত হয়ে কাজ করবে। এই অংশিদারির ফলস্বরূপ আশা করা হচ্ছে যে এইবারে Reliance Jio অনেকটাই মুশকিলে পড়তে চলেছে, কারন এখন ইন্ডিয়ান মার্কেটে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মাঝে কড়া প্রতিদ্বন্দ্বিতা চলছে। দুই কোম্পানিই নিজের শক্তির ভান্ডার আরও বাড়াতে ব্যস্ত।
Airtel এবং Capgemini মিলিত হয়ে ইন্ডিয়াতে কানেক্টিভিটি আর 5G সলিউশনের জন্য কাজ করবে। মুম্বাইয়ে অবস্থিত কেপজেমিনির 5G ল্যাব এবং মানেসারে অবস্থিত এয়ারটেলের 5G ল্যাব এই উদ্দেশ্যের জন্য বিকাস কেন্দ্রের ভূমিকা পালন করবে। এর সাথেই কেপজেমিনির পক্ষ থেকে এয়ারটেলের 5G ল্যাবে দুটি 5G ইউজ কেস আগেই স্থাপিত করা হয়েছে।
India’s First 5G trial on 700MHz band
আপনাকে বলে দিই যে কিছুদিন আগেই ভারতীয় এয়ারটেল নোকিয়ার সাথে মিলিত হয়ে 700 মেগাহার্টস ব্যান্ডে 5জি এর সফল ট্রায়াল করেছে। এটি আমাদের দেশে প্রথম বার 700MHz Band এ 5জি ট্রায়াল করা হয়েছিল। Airtel এই ট্রায়ালটি টেক ব্র্যান্ড Nokia এর অংশিদারি করার মাধ্যমে সম্পূর্ণ করেছিল। আকর্ষণীয় কথা হলো যে এই 5জি ট্রায়ালে কোম্পানির দুটি 5জি টেস্ট সাইটের মাঝের দূরত্ব 40 কিলোমিটার ছিল এবং কোম্পানি অধিকতম ব্রডব্যান্ড কভারেজ সহ এই ট্রায়ালটি সফলতার সাথে সম্পূর্ণ করেছিল।
আরও পড়ুন: Hero Electric এর নতুন প্রস্তুতি, এখন 15 মিনিটেই ফুল চার্জ হবে Electric Scooter!
5G Network Call
5জি এর ক্ষেত্রে উন্নতির কথা বলা হলে গত কালকে টেক ব্র্যান্ড OPPO ইন্ডিয়াতে প্রথমবার 5জি নেটওয়ার্কে সফল কল করেছে। এটি কোম্পানির প্রথম 5G VoNR Call ছিল, যেটি হায়দ্রাবাদের 5জি ল্যাব থেকে করা হয়েছিল। VoNR এর সম্পূর্ণ অর্থ হলো Voice/Video on New Radio! ওপ্পো গত কালকে এই কলটি কোম্পানির Reno6 series স্মার্টফোনের মাধ্যমে করেছে, যার টেস্ট সিঙ্গেল ব্যান্ড 5G SA অর্থাৎ 5G Standalone network এ করা হয়েছে। ওপ্পোর সাথে এই VoNR Call এ Keysight test Solutions টেকনোলজির ব্যবহার করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










