তিনটি নতুন ফিচার লঞ্চ করল WhatsApp, হোয়াটস‌অ্যাপ ওয়েবের ক্ষেত্রে এসেছে অসাধারণ আপডেট

বিশ্বের অন‍্যতম জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য তিনটি নতুন ফিচার নিয়ে এসেছে। প্রথমেই জানিয়ে রাখি, এই নতুন তিনটি ফিচারের মধ্যে দুটি ফিচার অ্যাপের জন্য এবং একটি ফিচার WhatsApp Web এর জন্য প্রযোজ্য। WhatsApp Web এর জন্য পেশ করা কোম্পানির নতুন ফিচার ব‍্যবহার করে ইউজাররা ফোটো শেয়ার করার আগে সেটি এডিট করতে পারবেন। অন‍্যদিকে অ্যাপের জন্য নতুন ফিচার দুটি হলো চ‍্যাটের সময় স্টিকার সাজেশন ও প্রিভিউ লিঙ্ক অপশন। নতুন ফিচার পেশ করার ক্ষেত্রে WhatsApp চ‍্যাটের সময় গভীর আন্তরিকতাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে।

WhatsApp এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে কোম্পানি ইউজারদের বেস্ট এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য বিগত কয়েক মাস ধরে বেশ কিছু নতুন ফিচার নিয়ে কাজ করছে। Meta কোম্পানির অধীনস্থ হোয়াটস‌অ্যাপ টুইটারের মাধ্যমে একটি ফোটো টুইট করে ডেক্সটপ ফোটো এডিটর, স্টিকার সাজেশন ও প্রিভিউ লিঙ্ক ফিচার সম্পর্কে জানিয়েছে। জানিয়ে রাখি গত কয়েক দিন আগেই ফেসবুক তাদের কোম্পানির নাম পরিবর্তন করে Meta রেখেছে।

WhatsApp Web ফোটো এডিটর ফিচার

হোয়াটস‌অ্যাপের মোবাইল অ্যাপের মাধ্যমে ইউজাররা এতদিন কোনো ছবি পাঠানোর আগে কিছু বেসিক এডিটিং যেমন ক্রপ, রোটেট, ইমোজি বা স্টিকার এবং টেক্সট লিখে পাঠাতে পারত। এবার নতুন ফিচার আসায় ইউজাররা হোয়াটস‌অ্যাপ ওয়েব ব‍্যবহার করার সময়ও ফোটো এডিট করতে পারবেন। এতদিন হোয়াটস‌অ্যাপ ওয়েবের ক্ষেত্রে ফোটো এডিটরের সুবিধা পাওয়া যেত না।

স্টিকার সাজেশন

ম‍্যাসেজিং করার সময় যেমন হোয়াটস‌অ্যাপে ইমোজি সেন্ড করার অপশন পাওয়া যায়, স্টিকার সাজেশন ফিচার অনেকটা এক‌ই রকম। এক‌ইভাবে এখন থেকে স্টিকার পাঠানোর হাজেশন‌ও পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এখন থেকে চ‍্যাট করতে করতে কেউ যদি HaHa টাইপ করলে কোনো হাসির স্টিকার পাঠানোর অপশন পাওয়া যাবে।

প্রিভিউ লিঙ্ক

হোয়াটস‌অ্যাপ তাদের প্রিভিউ লিঙ্ক ফিচারটি আপডেট করেছে। এখন থেকে কোনো ইউজার কোনো লিঙ্ক পাঠালে সেই লিঙ্কের সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে, যার থেকে জানা যাবে এই অ্যাপে কি কি আছে। এর ফলে ইউজাররা কোনো ভুল বা বিপজ্জনক লিঙ্কে ক্লিক করার হাত থেকে বাঁচবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here