Home খবর এই স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট

এই স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট

বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। কারণ এই অ্যাপটি যেকোনো ফোনে খুব সহজে ব্যাবহার করা যায়, তবে এবার বেশ কিছু ইউজার তাদের ফোনে WhatsApp ব্যাবহার করতে পারবে না। কারণ এই অ্যাপের পরিচালক কোম্পানি মেটা 2024 সালের পর 35টিরও বেশি পুরনো ফোনে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে এই ফোনগুলির ইউজারদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাদের চ্যাট হিস্ট্রি এবং অন্যান্য ডেটা সুরক্ষার জন্য সময় সীমা শেষ হওয়ার আগে ব্যাকআপ তৈরি করে এবং আপগ্রেট করিয়ে নেয়।

2024 সাল শেষ হওয়ার পর 35 বিভিন্ন কোম্পানির ফোনগুলিতে WhatsApp আপডেট ভার্সন দেওয়া হবে না। অর্থাৎ এই ফোনগুলিতে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেবে। তাই যাদের কাছে এর মধ্যে কোনো ফোন আছে তাদের যত শীঘ্র সম্ভব WhatsApp আপডেট করে নেওয়া উচিৎ। এইসব ফোনের লিস্ট নিচে শেয়ার করা হল।

এইসব ফোনে চলবে না WhatsApp স্পোর্ট

জেনে নিন কারণ

সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ম্যাসেজিং অ্যাপ তাদের ইউজারদের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট নির্ধারণ করেছে। বর্তমানে কোনো ফোনে WhatsApp ব্যাবহার করার জন্য সেই ডিভাইসে Android 5.0 বা তাঁর ওপরের যে কোনো ওএস থাকা আবশ্যক। একইভাবে iPhones এর ক্ষেত্রে IOS 12.0 বা এর ওপরের কোনো ভার্সন বাঞ্ছনীয়। এই কারণে আগামী বছর থেকে ওপরের লিস্টে দেওয়া Android বা iPhone ফোনগুলিতে আর WhatsApp ব্যাবহার করা যাবে না।