Home খবর 1 জানুয়ারি থেকে এইসব ফোনে আর চলবে না WhatsApp, লিস্টে আপনার ফোন নেই তো?

1 জানুয়ারি থেকে এইসব ফোনে আর চলবে না WhatsApp, লিস্টে আপনার ফোন নেই তো?

আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা হয় প্রত্যেক স্মার্টফোন ইউজার তাদের ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাবহার করেন, তবে খুব একটা ভুল হয়তো বলা হবে না। তবে Meta এর অধীনস্থ WhatsApp নতুন বছর 2025 থেকে বেশ কিছু পুরনো স্মার্টফোনে তাদের সাপোর্ট বন্ধ করে দেবে। 1 জানুয়ারি 2025 থেকে পুরনো Android OS সহ স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। কারা আর এই জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ব্যাবহার করতে পারবেন না, সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুন: New Year উপলক্ষে WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এখন আরও উপভোগ্য হয়ে উঠবে ভিডিও কল

কোন কোন ফোনে চলবে না WhatsApp?

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2025 থেকে অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার চেয়ে পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। এই লিস্টে পুরনো Samsung, Motorola এর পাশাপাশি বিভিন্ন HTC, Sony ও LG ফোনের নাম রয়েছে। যেসব ফোনে আর এই অ্যাপ চলবে না সেগুলির নাম নিচে জানানো হল:

আরও পড়ুন: WhatsApp জারি করল ভয়েস ম্যাসেজের জন্য কুইক রিপ্লাই শর্টকাট, জেনে নিন ডিটেইলস

কেন বন্ধ হচ্ছে WhatsApp?

Meta এর অধীনস্থ WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে প্রায় নতুন নতুন আপডেট এবং ফিচার পেশ করে থাকে। এইসব আপডেট ফোনে ব্যাবহার করার জন্য ফোনে নির্দিষ্ট সফটওয়্যার এবং হার্ডওয়্যার থাকা আবশ্যক। উপরোক্ত ফোনগুলি পুরনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এইসব ফোনের হার্ডওয়্যার অ্যাপের নতুন ফিচার সাপোর্ট করবে না। এই কারণেই কোম্পানির পুরনো ফোনগুলিতে থেকে তাদের অ্যাপ বন্ধ করতে চলেছে।

নতুন WhatsApp ফিচার