Home খবর 200 ইঞ্চির স্ক্রিন সহ মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল XElectron Techno Plus Projector, রয়েছে 4K সাপোর্ট

200 ইঞ্চির স্ক্রিন সহ মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল XElectron Techno Plus Projector, রয়েছে 4K সাপোর্ট

XElectron নতুন Techno Plus Android 14 Smart Home Projector লঞ্চ করেছে। কোম্পানির নতুন সস্তা প্রজেক্টরে কম দামে বড় স্ক্রিন এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স করা যাবে। এতে Native Full HD রেজোলিউশন, 4K কন্টেন্ট সাপোর্ট, 200 ইঞ্চি পর্যন্ত প্রজেকশন এবং Android 14 ওএস রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসের ফিচার এবং দাম সম্পর্কে।

XElectron Techno Plus Projector এর ফিচার

XElectron Techno Plus এর বিশেষত্ব হল এটির স্মার্ট এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। এই প্রজেক্টর Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ফলে আলাদাভাবে স্ট্রিমিং ডিভাইস কানেক্ট করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যাবে। এই প্রজেক্টর Netflix, YouTube, Prime Video, JioHotstar, ZEE5 এবং SonyLIV এর মতো OTT প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এতে হিন্দি, ইংরেজি ও বাংলার মতো 25 ভাষা সাপোর্ট রয়েছে।

এই প্রজেক্টরে 1920×1080 পিক্সেলের নেটিভ HD রেজোলিউশন দেওয়া হয়েছে। এটি 4K কন্টেন্ট‌ও ডিকোড করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 5000:1 ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও পাওয়া যাবে। এর ফলে ইমেজে সুন্দর ডিটেইলস ও ডেপ‌থ দেখা যাবে। এই প্রজেক্টরে LED লাইট সোর্স যোগ করা হয়েছে এবং এতে 9000 লিউমেন্স পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। এই ডিভাইসের সাহায্যে 200 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন প্রজেক্ট করা যাবে।

XElectron Techno Plus প্রজেক্টরে 180 ডিগ্রি রোটেটেবল ডিজাইন রয়েছে। এর ফলে ইউজাররা দেওয়াল বা ছাদে স্ক্রিন প্রজেক্ট করা যাবে। এতে Auto Keystone Correction ফিচার রয়েছে, যা ইমেজ নিজে থেকেই অ্যালাইন করে নেয়। এর ফলে সেট‌আপ করার সময় ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হবে না।

কানেক্টিভিটির জন্য এই প্রজেক্টরে ডুয়েল-ব্যান্ড 2.4GHz এবং 5GHz Wi-Fi 6 দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচারের দৌলতে ওয়্যারলেস স্ট্রিমিঙের সময় সুন্দর রেসপন্স এবং কম লেটেন্সি পাওয়া যাবে। এর সঙ্গে Bluetooth 5.0 সাপোর্ট রয়েছে। এর ফলে ওয়্যারলেস স্পিকার, হেডফোন এবং সাউন্ডবার প্রজেক্টরের সঙ্গে সহজেই কানেক্ট করা যাবে। এতে বিল্ট-ইন বেস স্পিকার যোগ করা হয়েছে। অর্থাৎ সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে আলাদাভাবে অডিও সিস্টেম প্রয়োজন নেই।

XElectron Techno Plus প্রজেক্টরে 50,000 ঘন্টা পর্যন্ত LED লাইটের লাইফ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত প্রজেক্টর ব্যাবহারকারী ইউজাররা বেশ উপকৃত‌ই হবেন। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

XElectron Techno Plus Projector এর দাম ও সেল

XElectron Techno Plus Android 14 Smart Home Projector এর দাম রাখা হয়েছে মাত্র 8,499 টাকা। Amazon India, XElectron অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেইল চ্যানেলের মাধ্যমে এই প্রজেক্টর সেল করা হবে।