গত মার্চ মাসে শাওমি তাদের শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 লঞ্চ করেছিল। এটি ভারতের বাজারে উপস্থিত সবচেয়ে শক্তিশালী প্রসেসর সহ 5G স্মার্টফোন। বর্তমানে এই ফোনের দামে 22,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গেই নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও রয়েছে। এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপ, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা, 90 ওয়াট ফাস্ট চার্জিং, 50 ওয়াট ওয়্যারলেস চার্জিঙের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার পাওয়া যায়।
Xiaomi 14 ফোনের দাম এবং অফার
- কোম্পানির ফ্ল্যাগশিপ Xiaomi 14 ফোনে 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গে 7,000 টাকা কুপন ডিসকাউন্ট এবং 5,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে মোট 22,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
- অফারের অধীনে 69,999 টাকা দামের Xiaomi 14 ফোনটি মাত্র 47,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। এটি এই ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম।
- ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট ছাড়াও ব্র্যান্ডের পক্ষ থেকে নো কস্ট EMI অপশনও দেওয়া হবে। এর ফলে এই ফোনটি 3 বা 6 মাসের সহজ কিস্তির বিনিময়ে কেনা যাবে।
- যারা পুরনো ফোনের এক্সচেঞ্জ করে নতুন ফোনটি কিনতে চাইছেন তাঁরা ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 35,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন।
- এছাড়াও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা এই ফোনটি কিনলে 5% ক্যাশব্যাক পাবেন।
কোথা থেকে কিনবেন Xiaomi 14?
উপরোক্ত সমস্ত অফার শপিং সাইট আমাজনে পাওয়া যাবে। এছাড়া কোম্পানির ওয়েবসাইটে Xiaomi 14 ফোনটি 59,999 টাকা দামে সেল করা হচ্ছে।
Xiaomi 14 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Xiaomi 14 ফোনে 2670 x 1200 পিক্সেল রেজোলিউশন সহ 6.36 ইঞ্চির পাঞ্চ-হোল OLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট ব্রাইটনেস, 2160ডবলিউএম ডিমিং সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিন গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত করা হয়েছে।
- প্রসেসর: Xiaomi 14 মোবাইলে পারফরমেন্সের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেন 3 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি এখনও পর্যন্ত সবচেয়ে ফাস্ট চিপসেট। এতে 3.3 গিগাহার্টজ ক্লক স্পীড পাওয়া যায়। এছাড়াও এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: Xiaomi 14 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে Leica ক্যামেরা লেন্স, OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। এছাড়া এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি এবং ভিডিও কলিং ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Xiaomi 14 ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,610mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অপারেটিং সিস্টেম: কোম্পানি এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ পেশ করেছে। এছাড়াও ভবিষ্যতে এই ফোনটি আপডেট পাবে।
- অন্যান্য: ফোনটিতে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং রয়েছে।
- কানেক্টিভিটি: Xiaomi 14 মোবাইলে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ব্লুটুথ, USB Type-C পোর্ট এবং Wi-Fi 7 যোগ করা হয়েছে।
