Home খবর 5,500mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Xiaomi 15 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

5,500mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Xiaomi 15 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

আপকামিং শাওমির নাম্বার সিরিজের ভ্যানিলা মডেল Xiaomi 15 ফোনের ডিটেইলস লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এই সিরিজের অধীনে Xiaomi 15 Pro স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে ফোনটি আগামী সপ্তাহে অর্থাৎ 23 অক্টোবর লঞ্চ করা হবে। আবার ভারতীয় টিপস্টার সিরিজের বেস মডেলের ক্যামেরা, চিপসেট, ব্যাটারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 15 এর স্পেসিফিকেশন (লিক)

Xiaomi 15 Pro ডিজাইন (লিক)

এখনও পর্যন্ত আপকামিং Xiaomi 15 ফোনটির ডিজাইন সম্পর্কে জানা যায়নি, কিন্তু Xiaomi 15 Pro ফোনটির আগের লিক হওয়া ছবি অনুযায়ী এটি ভ্যানিলা মডেলের থেকে আলাদা হবে বলে আশা করা হচ্ছে। লিক হওয়া ইমেজের মাধ্যমে দেখা গেছে Xiaomi 15 Pro ফোনটি দেখতে 14 Pro ফোনের মতোই। এই ফোনটিতেও ফ্ল্যাট এজ এবং চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে। তবে এবার মডিউলের বাইরে ফ্ল্যাশ দেওয়া হবে।

সবশেষে জানিয়ে রাখি Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে। এরপর ভারতের অন্যান্য বাজারে পেশ করা হবে।