Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Xiaomi 15 Ultra স্মার্টফোনের ক্যামেরা ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Xiaomi 15 Ultra স্মার্টফোনের ক্যামেরা ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

Xiaomi ফেব্রুয়ারি মাসে চীনে তাদের Xiaomi 15 Ultra স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি BIS (ভারতীয় ব্যুরো অফ ইন্ডিয়া) সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল, তাই শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে মনে করা হচ্ছে। ফোনের ক্যামেরা সম্পর্কিত ডিটেইলস লিক হয়েছিল। এবার টিপস্টার আপকামিং ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল POCO এর গ্লোবাল ওয়েবসাইট, এবার Xiaomi সাইট থেকেই কিনতে হবে এই ব্র্যান্ডের স্মার্টফোন

Xiaomi 15 Ultra ক্যামেরা ডিটেইলস (লিক)

সম্প্রতি টিপস্টার জানিয়েছেন আগের মডেল থেকে আরও ভালো আসন্ন ফোনটিতে 50MP স্যামসাঙ ISOCELL JN5 আল্ট্রা ওয়াইড সেন্সর, 3x জুম সহ 50MP শর্ট-ডিস্টেন্স জুম টেলিফটো সেন্সর এবং 4.3x জুম সহ 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। অন্যদিকে আগের মডেলের মতোই 32MP ওমনিভিশন OV32B লেন্স যোগ করা হতে পারে।

Xiaomi 15 Ultra এর সম্ভাব্য ফিচার

জানিয়ে রাখি Xiaomi 15 Ultra ফোনটি আগের Xiaomi 14 Ultra ফোনের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। 2024 সালের মার্চ মাসে ভারতে একটিমাত্র 16GB+512GB স্টোরেজ অপশন 99,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।