Home খবর আগামী মাসে আসতে চলেছে Xiaomi 15 Ultra স্মার্টফোন, কনফার্ম করল কোম্পানির হেড

আগামী মাসে আসতে চলেছে Xiaomi 15 Ultra স্মার্টফোন, কনফার্ম করল কোম্পানির হেড

Xiaomi তাদের নেক্সট ফ্ল্যাগশিপ Xiaomi 15 Ultra ফোনটির উপর কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। আপকামিং ফোনটি আগের Xiaomi 14 Ultra মডেলের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। এটি গত বছর ফেব্রুয়ারি মাসে চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানির প্রেসিডেন্ট এবং স্মার্টফোন ডিভিশনের জেনারেল ম্যানেজার লু উইবিং জানিয়েছেন আগামী মাসে 15 Ultra ফোনটি লঞ্চ করা হবে।

আগামী মাসে লঞ্চ হবে Xiaomi 15 Ultra ফোনটি

লিক এবং গুঁজবের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Xiaomi 15 Ultra ফোনটিতে গোলাকার মডিউলের ভিতরে একটি নতুন ডিজাইন দেওয়া হতে পারে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফোনটি স্যাটেলাইট কানেক্টিভিটি সহ পেশ করা হবে। এটি eSIM কানেক্টিভিটি সহ অত্যন্ত পাতলা Xiaomi Ultra ফোন হবে বলে আশা করা হচ্ছে।

আগেই BIS সার্টিফিকেশন সাইটে Xiaomi 15 Ultra ফোনটি লিস্টেড হয়েছিল, তাই শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আগের মডেল 14 Ultra ফোনটি মার্চ মাসে ভারতে 99,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।