লিক হল Xiaomi 17 এবং 17 Ultra ফোনের ইউরোপীয় দাম, মার্চ মাসে হতে পারে গ্লোবাল লঞ্চ

গত বছরের শেষের দিকে শাওমি তাদের Xiaomi 17 সিরিজ চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হবে। এই সিরিজের অধীনে Xiaomi 17 Ultra এবং Xiaomi 17 ফোনদুটি লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যেই লিকের মাধ্যমে ইউরোপে ফোনগুলির সম্ভাব্যে দাম প্রকাশ্যে এসেছে। আমাদের পক্ষ থেকে এই তথ্য শেয়ার করা হয়েছে। এই কারণে মনে করা হচ্ছে এই ফোনগুলির দাম অনেকটাই বেশি হতে পারে এবং প্রিমিয়াম ফিচারের দৌলতে যথেষ্ট জনপ্রিয়‌ও হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ইউরোপীয় দামের ডিটেইলস সম্পর্কে।

লিক লিস্টিং অনুযায়ী ইউরোপে Xiaomi 17 ফোনটি EUR 999 অর্থাৎ প্রায় 1.08 লক্ষ টাকা দামে লঞ্চ করা হতে পারে। এটি ফোনের 12GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটির 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 1,499 অর্থাৎ প্রায় 1.62 লক্ষ টাকা রাখা হতে পারে। এই দাম দেখে মনে করা হচ্ছে কোম্পানি আগের জেনারেশনের মতো প্রাইসিং স্ট্র্যাটেজি এক‌ই রকম রাখতে পারে। কারণ গত বছর প্রায় একই দামে ইউরোপে Xiaomi 15 এবং 15 Ultra ফোনদুটি পেশ করা হয়েছিল।

Xiaomi 17 ফোনটি ব্ল্যাক ও গ্রীন কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটি ব্ল্যাক ও গ্রীন ছাড়াও ব্লু ও হোয়াইট কালার অপশনে পেশ করা হতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী Xiaomi 17 Pro ও Pro Max ফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে না।

কোম্পানি মার্চের শুরুতেই Mobile World Congress (MWC) 2026 ইভেন্টের আগেই এই সিরিজটি গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। একইসঙ্গে ভারতের বাজারে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ফোনটি মার্চ মাসের দিকে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির আগের লঞ্চ প্যাটার্ন অনুযায়ী Xiaomi 17 ফোনটির দাম 70,000 থেকে 80,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটি প্রায় 1 লক্ষ টাকা দামে লঞ্চ করা হতে পারে।

Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra উভয় ফোনেই Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী Xiaomi 17 ফোনটিতে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 7,000mAh বড় ব্যাটারি যোগ করা হতে পারে। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটির ফটোগ্রাফির ওপর বেশি জোর দেওয়া হবে, এর ফলে ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি যথেষ্ট এগিয়ে থাকবে।

Xiaomi 17 এবং 17 Ultra ফোনদুটি Samsung Galaxy S25, OnePlus 15, Galaxy S25 Ultra, আপকামিং Oppo Find X9 Ultra এবং Vivo X300 Ultra ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা আগামী মাসে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেনম, তাঁরা Xiaomi 17 এবং 17 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here