আগেই চীনের বাজারে Xiaomi 17 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এবার ভারত সহ অন্যান্য গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগেই সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনটি প্রকাশ্যে এসেছিল। এবার নতুন লিকের মাধ্যমে ফোনের কালার অপশন, স্টোরেজ ভেরিয়েন্ট, দাম এবং ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা গেছে। টিপস্টার এবং একটি টেক ওয়েবসাইটের মাধ্যমে এই ডিটেইলস শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার সুধাংশু অম্ভোরে মাধ্যমে শেয়ার করা লিক অনুযায়ী শীঘ্রই Xiaomi 17 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানি প্রথমে Xiaomi 17 এবং এই সিরিজের হাই-এন্ড Xiaomi 17 Ultra মডেলটি বাজারে পেশ করতে পারে।
গ্লোবাল বাজারে ভ্যানিলা মডেল Xiaomi 17 5G ফোনটি 12GB RAM সহ দুটি 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনটি Black, Blue এবং Green কালার অপশনে সেল করা হতে পারে। অন্যদিকে হেভি পারফরমেন্স পছন্দ করেন, এমন ইউজারদের মাথায় রেখে Xiaomi 17 Ultra 5G ফোনটি লঞ্চ করা হচ্ছে। এতে 16GB RAM সহ 512GB এবং 1TB স্টোরেজ অপশন থাকবে বলে আশা করা হচ্ছে। এই Ultra ফোনটি Black, White এবং Green কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
Exclusive: Xiaomi 17 series is soon getting a global launch. Here are the storage & prices options of the phones!
Xiaomi 17 5G
– 12GB+256GB, 12GB+512GB
– Black, Blue, GreenXiaomi 17 Ultra 5G
– 16GB+512GB, 16GB+1TB
– Black, White, Green pic.twitter.com/ceaczEEZAY— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) January 27, 2026
Xiaomi 17 ফোনের দাম সম্পর্কেও নতুন তথ্য লিক হয়েছে। Notebookcheck এর মাধ্যমে স্পট হওয়া জার্মান রিটেইলার লিস্টিং অনুযায়ী Xiaomi 17 ফোনটির 512GB স্টোরেজ অপশনের দাম €1,099 অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকার বেশি রাখা হতে পারে। অন্যদিকে টিপস্টারের লিক অনুযায়ী Xiaomi 17 ফোনটির বেস ভেরিয়েন্ট 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির প্রাথমিক দাম €999 হবে বলে আশা করা হচ্ছে।
রিটেইলার লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী গ্লোবাল ইউজারদের হার্ডওয়্যারের দিক দিয়ে আপোষ করতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী চীনে Xiaomi 17 ফোনটি 7,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, অন্যদিকে গ্লোবাল ভার্সনে 6,330mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এই ব্যাটারি আগের গ্লোবাল মডেলে উপস্থিত 5,240mAh ব্যাটারির চেয়ে প্রায় 20 শতাংশ বেশি বড় হবে। একইসঙ্গে ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনটি MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের মার্চ মাসের পর থেকেই গ্লোবাল বাজারে স্মার্টফোনদুটির সেল শুরু হয়ে যাবে। ভবিষ্যতে Xiaomi এর পক্ষ থেকে এই ফোনগুলির সম্পর্কে আরও তথ্য জানানো হতে পারে। যারা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।










