শাওমি ভারতের বাজারে তাদের নাম্বার সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি পেশ করা হবে। আপকামিং Xiaomi 17 Ultra ফোনটির দাম 1 লক্ষ টাকার চেয়েও বেশি রাখা হতে পারে। একইভাবে Xiaomi 17 ফোনটি 70 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি বাজারে লঞ্চের আগেই ইন্টারনেটের মাধ্যমে Xiaomi 17 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নিচে এই স্মার্টফোনের লিক স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Xiaomi 17 ফোনটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যেই ভারতে OnePlus 15, iQOO 15 এবং realme GT 8 Pro ফোনগুলি এই প্রসেসর সহ পেশ করা হয়েছে।
Matching glass camera module in the same body colour for a clean, seamless look. The gently curved edge delivers an incredibly smooth and comfortable grip.
Discover the all-new #Xiaomi17 and an exclusive new colour at the Xiaomi Launch.
February 28th, 18:30 IST.
This is the… pic.twitter.com/G4h4QXGyXo— Xiaomi India (@XiaomiIndia) February 23, 2026
অর্থাৎ Xiaomi 17 ফোনটি একই প্রসেসর সহ বাজারে উপস্থিত ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। একইসঙ্গে আপকামিং শাওমি ফোনটি লেটেস্ট Samsung Galaxy S26 এবং Apple iPhone 17 ফোনের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 Storage ফিচার সহ লঞ্চ করা হতে পারে। তাই কোম্পানি ভারতের বাজারেও Xiaomi 17 ফোনটি 12GB RAM সহ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির Xiaomi 17 ফোনটিতে Leica লেন্স দেওয়া হতে পারে। আপকামিং ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। Xiaomi 17 ফোনটির ব্যাক প্যানেলে f/1.67 অ্যাপার্চারযুক্ত 23mm ফোকাল লেন্থ সহ লাইট এন্ড শ্যাডো হান্টার 950 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 60mm লেন্স সহ Samsung JN5 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত ও 17mm লেন্স সহ OmniVision OV50M 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকতে পারে বলে শোনা যাচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi 17 স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
আপকামিং Xiaomi 17 5G ফোনটি 2656 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে বলে জানা গেছে। এই M10 Luminous OLED প্যানেল তৈরি স্ক্রিন 1Hz থেকে 120Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং, 3500 নিটস পীক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটি আনলকের জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
আপকামিং Xiaomi 17 5G ফোনটি 6330mAh ব্যাটারিসহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এই ফোনটি গ্লোবাল বাজারে 7000mAh ব্যাটারি সহ সেল করা হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। আপাতত সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 28 ফেব্রুয়ারি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
জানিয়ে রাখি 2025 সালের সেপ্টেম্বর মাসে Xiaomi India CMO অনুজ শর্মা Xiaomi 17 5G ফোনটি শোকেস করে ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে জানিয়েছিলেন। এই ফোনটি ভারতে সবচেয়ে প্রথম Snapdragon Summit এর ইভেন্টের মাধ্যমে শোকেস করেছিল। এই ঘটনার পর প্রায় ছয় মাসের চেয়েও বেশি সময় পেরিয়ে গেছে। এবার শাওমি ফ্যানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা বেজে 30 মিনিটে ভারতের বাজারে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি লঞ্চ করা হবে।











