দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় শাওমি ফ্যানদের জন্য কোম্পানি তাদের ’17 সিরিজ’ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনগুলি ভারতের বাজারে পেশ করা হয়েছে। এই দুটি ফ্ল্যাগশিপ ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর আগে ভারতে কোনো শাওমি ফোন এই চিপসেট সহ লঞ্চ করা হয়নি। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Xiaomi 17 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
Xiaomi 17 ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন এবং এটির আসপেক্ট রেশিও 19.6:9। এই ফোনে 2656 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির ছোট স্ক্রিন দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কম্প্যাক্ট স্মার্টফোন প্রেমীদের এই ফোনটি বেশ পছন্দ হতে পারে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 1-120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
Xiaomi 17 5G ফোনটি Android 16 বেসড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 3D IceLoop system সিস্টেম রয়েছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 17 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং এতে Leica লেন্স ব্যাবহার করা হয়েছে। এই সেটআপে f/1.67 অ্যাপার্চারযুক্ত 50MP লাইট অ্যান্ড শ্যাডো হান্টার 950 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Xiaomi 17 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জ করার পর এই ফোনে 29 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। আরও জানানো হয়েছে এই ফোনটি 1600 বার চার্জ করার পরও ফোনটির ব্যাটারি হেল্থ 80 শতাংশের চেয়ে বেশি বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Xiaomi 17 5G ফোনটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সহ স্মার্টফোন এবং এই ফোনে AI writing, AI search, HyperIsland ও HyperConnect এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে। মজবুতির জন্য এই ফোনে Micro-curved Aluminium ফ্রেম ব্যাবহার করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির ওজন মাত্র 191 গ্ৰাম এবং থিকনেস 8.06mm। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC ফিচার যোগ করা হয়েছে।
Xiaomi 17 5G ফোনটি 12GB RAM এর সঙ্গে 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 256GB স্টোরেজ সহ এই ফোনটির বেস মডেলের দাম রাখা হয়েছে 89,999 টাকা। আগামী 13 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত ফোনটির আর্লি বার্ড সেল জারি করা হচ্ছে এবং এই অফারে 9999 টাকা দামের ফোন ড্যামেজ প্রোটেকশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আগামী 18 মার্চ থেকে Xiaomi 17 ফোনের ওপেন সেল শুরু হবে। ভারতের বাজারে এই ফোনটি Venture Green এবং Black কালার অপশনে সেল করা হবে।












