200MP ক্যামেরা, 8000mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 17 Max

ইতিমধ্যে চীনের বাজারে Xiaomi 17 সিরিজ লঞ্চ করা হয়েছে, এবার 28 ফেব্রুয়ারি গ্লোবাল বাজারে এই সিরিজ পেশ হতে চলেছে। এরই মধ্যে চীনের মাইক্রোব্লগিং সাইটে টিপস্টার Digital Chat Station একটি নতুন পোস্ট শেয়ার করেছে। এই পোস্টের মাধ্যমে Xiaomi এর আপকামিং বড় স্ক্রিন সহ ফ্ল্যাগশিপ ফোনের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এখনও পর্যন্ত লিকের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে এটি Xiaomi 17 Max স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 17 Max ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে সিমেট্রিক্যাল ন্যারো বেজেল এবং ক্লিন ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে।

লিক তথ্য অনুযায়ী আপকামিং ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এটি হাই-এন্ড পারফরমেন্স সেগমেন্টে শক্তিশালী অপশন হয়ে উঠবে। আরও ভালো অডিওর জন্য ফোনটিতে আপগ্রেডেড ডুয়েল সিমেট্রিক 1115 স্পিকার সেটআপ থাকতে পারে। এর ফলে আগের তুলনায় আরও শক্তিশালী ও ব্যালান্সড স্টেরিও সাউন্ড পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে X-axis লিনিয়র মোটার দেওয়া হতে পারে। এই ফোনটি HyperOS 3 বেসড Android 16 সহ লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির দিক দিয়ে Xiaomi 17 Max ফোনটিতে অ্যাডভান্স ক্যামেরা সেটআপ থাকবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 200 মেগাপিক্সেল বড় প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। আগের লিক অনুযায়ী ফোনটিতে 200MP এর Samsung ISOCELL HPE সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP এর Sony পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 17 Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 8,000mAh সাইজ বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ওয়্যার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী এপ্রিল মাসের দিকে চীনের বাজারে Xiaomi 17 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। আপাতত ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, বড় স্ক্রিন, বড় ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ Xiaomi 17 Max ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here