চীনে টিজ হল Xiaomi 17 Max স্মার্টফোন, থাকতে পারে 8000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

Xiaomi তাদের Xiaomi 17 সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। কারণ নতুন প্রিমিয়াম Xiaomi 17 Max ফোনটি অফিসিয়ালি টিজ করা হচ্ছে। কোম্পানি এই মাসেই চীনের বাজারে Xiaomi 17 Max ফোনটি পেশ করতে পারে। এবার লঞ্চের আগেই প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং ফ্ল্যাগশিপ ক্যামেরা সহ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Max ফোনের ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 17 Max ফোনটিতে 6.9-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিতে অত্যন্ত পাতলা বেজল থাকতে পারে। আপকামিং ফোনের ডিজাইন আগের Xiaomi 15 সিরিজের মতো দেখাচ্ছে। অফিসিয়াল টিজার ইমেজে ফোনের ব্যাক প্যানেলে রাউন্ডেড ক্যামেরা মডিউল রয়েছে, যা ব্যাক প্যানেলে স্মুথভাবে অবস্থিত। রিপোর্ট অনুযায়ী কোম্পানির বেশ কিছু ভেরিয়েন্ট সিরেমিক বা কার্বন ফাইবার ইন্সপায়ার্ড ফিনিশ দেওয়া হতে পারে। আপাতত Xiaomi এর ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

Xiaomi এর পার্টনার এবং মোবাইল ফোন ডিভিশনের প্রেসিডেন্ট Lu Weibing আপকামিং Xiaomi 17 Max ফোনটিকে “সম্পূর্ণভাবে আপগ্ৰেড করা” ডিভাইস বলে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন এই ফোনটি শুধুমাত্র বড় ডিসপ্লে সহ স্মার্টফোন হবে না, বরং স্ট্যান্ডার্ড Xiaomi 17 ফোনের তুলনায় বেশ কিছু উল্লেখযোগ্য আপগ্ৰেড দেখা যাবে।

প্রসেসিঙের জন্য Xiaomi 17 Max ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার থাকতে পারে।
যারা বড় স্ক্রিন, ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন, এই স্মার্টফোনটি মূলত সেইসব ইউজারদের টার্গেট করতে পারে।

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 17 Max ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 1.5K LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। একইভাবে ফোনটিতে সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার, অ্যাডভান্স ওয়াটার রেজিস্ট্যান্স এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচার যোগ করা হতে পারে।

Xiaomi 17 Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, যা এখনও পর্যন্ত কোনো Xiaomi-ব্র্যান্ডেড স্মার্টফোনে ব্যাবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফোনে PPS চার্জিং কম্প্যাটিবিলিটি যোগ করা হতে পারে।

আপকামিং ফোনের ক্যামেরাও বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী Xiaomi 17 Max ফোনটিতে 200MP Samsung ISOCELL HP-সিরিজের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়া Leica ব্র্যান্ডিংও এই ক্যামেরা সেটআপের অংশ হতে পারে।

Xiaomi 17 Max ফোনটি লঞ্চের পর Samsung, Realme এবং OnePlus এর ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। চীনের ইউজাররা আসন্ন ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here