8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ হল ফ্ল্যাগশিপ Xiaomi 17 Max স্মার্টফোন

চীনের বাজারে Xiaomi তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 17 Max স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বড় ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন এবং হাই-এন্ড ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং HyperOS 3 দেওয়া হয়েছে। যারা গেমিং, ফটোগ্রাফি এবং মাল্টিটাস্কিঙের পাশাপাশি দারুণ ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, এই স্মার্টফোনের মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Max স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 17 Max স্মার্টফোনে 6.9-ইঞ্চির TCL CSOT M10 OLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে স্ক্ল্রিন প্রোটেকশনের জন্য ফোনে Dragon Crystal Glass 3.0 রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 17 Max ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 সহ কাজ করতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Xiaomi 17 Max ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে OIS ফিচারযুক্ত 200MP Samsung HP9 প্রাইমারি ক্যামেরা, 50MP ultra-wide ক্যামেরা এবং 50MP periscope telephoto ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 3x optical zoom সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Xiaomi 17 Max ফোনে 100W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।

Xiaomi 17 Max ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিমেট্রিক্যাল 1115X স্টেরিও স্পিকার এবং X-axis linear motor এর মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth, NFC, IR Blaster এবং USB Type-C 3.2 Gen1 রয়েছে। একইসঙ্গে ফোনটি White, Black এবং Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির ওজন 225 গ্রাম এবং থিকনেস মাত্র 8.2mm রাখা হয়েছে।

চীনে Xiaomi 17 Max ফোনের 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 60,800 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 16GB + 256GB স্টোরেজ অপশন 4,599 ইউয়ান অর্থাৎ প্রায় 65,300 টাকা, 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট দাম 4,899 ইউয়ান অর্থাৎ প্রায় 69,500 টাকা এবং 16GB + 512GB স্টোরেজ অপশন 5,299 ইউয়ান অর্থাৎ প্রায় 75,200 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

যারা শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং অসাধারণ 6.9-ইঞ্চির TCL CSOT M10 OLED LTPO ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi 17 Max স্মার্টফোনটি ভালো অপশন হবে। ইউজাররা এই স্মার্টফোনটি কিনতে পারেন। এছাড়া যারা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা OnePlus, iQOO এবং Motorola কোম্পানিগুলির অপশন দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here