শাওমি তাদের হোম মার্কেট চীনে কোম্পানির Xiaomi 17 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi 17, Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max এবং Xiaomi 17 Ultra ফোনগুলি পেশ করা হয়েছে। এবার এই সিরিজে Xiaomi 17 Max ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। লেটেস্ট লিকের মাধ্যমে এই আপকামিং ফোনটির ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। বড় ব্যাটারির দৌলতে এই ফোনটি যারা দীর্ঘ ব্যাটারি লাইফ পছন্দ করেন তাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার Digital Chat Station এর দেওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 17 Max ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হবে বলে জানা গেছে। এই তথ্য সঠিক হলে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ Xiaomi 17 Max ফোনটি এই সিরিজের অন্যতম শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে।
Xiaomi 17 Max ফোনটি সিরিজের নন-প্রো মডেলের মতো ডিজাইন সহ পেশ করা হতে পারে। তাই এই ফোনটিতে Xiaomi 17 Pro এবং 17 Pro Max ফোনের মতো সেকেন্ডারি ডিসপ্লে থাকার সম্ভাবনা নেই। আপকামিং ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন সিরিজের ভ্যানিলা মডেল Xiaomi 17 ফোনটির মতো হতে পারে। অর্থাৎ এই আপকামিং ফোনটিতে সিম্পল লুক পাওয়া যাবে।
Xiaomi 17 Max ফোনটির ক্যামেরা সেগমেন্টেও আপগ্রেড দেখা যেতে পারে। লিক অনুযায়ী এই ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনটিতে প্রাইমারি সেন্সর হিসাবে Xiaomi 17 ফোনে ব্যাবহৃত OmniVision Light Fusion 950 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভ্যানিলা মডেলের চেয়েও সুন্দর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Xiaomi 17 Max ফোনে এখনও পর্যন্ত Xiaomi 17 সিরিজের অন্যান্য ফোনে ব্যাবহৃত চিপসেট যোগ করা হতে পারে। অর্থাৎ এই ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। এই আপকামিং ফোনে চারদিকে আলট্রা-থিন বেজল সহ 6.8 ইঞ্চি বা 6.9 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
লিক থেকে জানা গেছে আগামী এপ্রিল মাসে চীনে Xiaomi 17 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনটি ভারতের পাশাপাশি অন্যান্য মার্কেটে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Xiaomi 17 Max ফোনটিকে সম্ভবত Honor Power, Realme GT 8 Pro এবং iQOO 15 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা ভবিষ্যতে বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।











