Xiaomi এর পক্ষ থেকে জানানো হয়েছে 25 ডিসেম্বর চীনের বাজারে Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করা হবে। অসাধারণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্সের জন্য ফোনটি Leica ক্যামেরা সহ পেশ করা হবে। সম্প্রতি কোম্পানির জারি হওয়া পোস্টারের মাধ্যমে ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে দেখা গেছে। অন্যদিকে আপকামিং ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া পোস্টারের মাধ্যমে Xiaomi 17 Ultra ফোনটির ব্যাক প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউল ডিজাইন দেখানো হয়েছে। এই মডিউলের মাঝখানবে Leica ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এইবারের ভলিউম বাটন আলাদা আলাদা কিজ হিসাবে সাজান হয়েছে। এই ফোনটি ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনটি রাউন্ডেড এবং বড় এজ সহ পেশ করা হবে। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। অন্যদিকে ক্যামেরা আগের চেয়ে কিছুটা কম উঁচু এবং ছোট হবে।
Xiaomi আপকামিং ফোনটি “নেক্সট-জেন নাইট ফটোগ্রাফি চ্যাম্পিয়ান’ ট্যাগ সহ টিজ করছে। ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। ফোনটিতে লো-লাইট এবং টেলিফটো ফটোগ্রাফি উপভোগ করা যাবে।
Xiaomi 17 Ultra ফোনটির রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে Omnivision 1 ইঞ্চির OV50X প্রাইমারি সেন্সর দেওয়া হবে, এটি অ্যাডভান্স LOFIC টেকনোলজি সহ লঞ্চ করা হবে। এর ফলে ফায়ারওয়ার্কস বা খুব কম আলোতে তোলা ছবিতেও আরও ভালো ডায়নামিক রেঞ্জ পাওয়া যাবে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব Leica APO অপটিক্স সাপোর্টেড Samsung 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হতে পারে। ইউজাররা এই বড় ক্যামেরা মডিউলটিতে ওয়াইড রেঞ্জে কন্টিনিউয়াস অপটিক্যাল জুম, দুর্দান্ত ম্যাক্রো শট এবং লং ডিস্ট্যান্সে দুর্দান্ত ক্ল্যারিটি উপভোগ করতে পারবে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রসেসিঙের জন্য আপকামিং Xiaomi 17 Ultra ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,800mAh ব্যাটারি থাকতে পারে। একইভাবে ফোনটিতে IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার, আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) এবং টপ ভেরিয়েন্টগুলি স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে আসন্ন Xiaomi 17 Ultra ফোনটির প্রাথমিক দাম কিছুটা বেশি রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে আল্ট্রা-প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে ফোনটি স্থান করে নিতে পারে। এই সেগমেন্টে Xiaomi 17 Ultra ফোনটি Oppo Find X9 Pro এবং Vivo X300 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা টপ-ক্লাস ক্যামেরা, নাইট ও জুম ফটোগ্রাফি, শক্তিশালী পারফরমেন্স এবং ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য Xiaomi 17 Ultra ফোনটি ভালো অপশন হতে পারে। যারা ফটোগ্রাফি ও জোরদার পারফরমেন্সের কথা মাথায় রেখে একটি ফোন কিনতে চাইছেন, তাঁরা আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এই বিষয়ে নতুন আপডেট প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










