এই মাসে চীনে Xiaomi তাদের নতুন Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করতে পারে। আগেই চীনের বাজারে এই সিরিজের Xiaomi 17 এবং 17 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি টিপস্টার স্মার্টপিকাচু আপকামিং Xiaomi 17 Ultra ফোনের ক্যামেরা ডিটেইলস এবং বেশ কিছু বড় আপগ্রেড সম্পর্কে জানিয়েছে। এই ফোনটিতে আগের চেয়ে ভালো এবং ফ্ল্যাগশিপ ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকেরl মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 17 Ultra ফোনটিতে নতুন Leica লেন্স কোটিং দেওয়া হতে পারে। এটি অপটিক্যাল কোয়ালিটির ওপর ফোকাস করতে পারে এবং ছবির গ্লেয়ার, রিফ্লেকশন এবং ঘোস্টিঙের মতো সমস্যাগুলি কম করতে পারে। এই কোটিং লাইট ট্রান্সমিশন আরও উন্নত করতে সাহায্য করে। এর ফলে হাই ডেফিনেশন আউটপুট এবং ব্রাইট কালার উপভোগ করা যাবে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী এবার Xiaomi তাদের ফোন সফটওয়্যার প্রসেসিঙের উপর নির্ভর না করেই, অপটিক্সের মাধ্যমে ইমেজ কোয়ালিটি আরও ভালো করার দিকে নজর দিচ্ছে।
ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। আগের মডেলের মতো কোয়াড ক্যামেরা সেটআপের পরিবর্তে আপকামিং Xiaomi 17 Ultra ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। কিছু দিন আগেই এই বিষয়ে লিক প্রকাশ্যে এসেছিল। লিক অনুযায়ী ফোনটিতে 1-ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর (সম্ভবত OmniVision OV50X), 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে জানা গিয়েছিল। এই ফোনটিতে 200MP পেরিস্কোপ ক্যামেরার জন্য নতুন লেভেলের জুম এবং ডিটেলিং পাওয়া যাবে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Xiaomi 17 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6000mAh থেকে 7000mAh সাইজ ব্যাটারি থাকতে পারে বলে জানানো হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এই ফোনটিতে ডুয়েল স্যাটেলাইট কানেক্টিভিটি এবং হাই ডিউরেভিলিটি বডি থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আরও ভালো প্রিমিয়াম এবং মজবুত কোয়ালিটি পাওয়া যাবে।
যারা DSLR-ফটো কোয়ালিটি, হাই-জুম, প্রিমিয়াম বিল্ড এবং শক্তিশালী প্রসেসর সহ ফোন খুঁজছেন, কোম্পানি তাদের কথা মাথায় রেখে আপকামিং Xiaomi 17 Ultra ফোনটি ডিজাইন করছে। এই ফোনটি Samsung Galaxy S25 Ultra, iPhone 16 Pro Max এবং Vivo X300 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা এই ধরনের ফোন কিনতে চাইছেন, তাদের জন্য Xiaomi 17 Ultra ফোনটি ভালো অপশন। ইউজাররা আসন্ন ফোনটির অপেক্ষা করতে পারেন। এই ফোনের অন্যান্য তথ্য প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











