শাওমি শীঘ্রই চীনে তাদের Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করতে পারে বলে জানা গেছে। আপকামিং ফোনটি বছরের শেষের দিকে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। Xiaomi 17 Ultra ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন Xiaomi 17 Pro Max ফোনের মতো হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে এই ফোনটি পেশ করা হয়েছিল। তবে Ultra ফোনটিতে বেশ কিছু অসাধারণ ফিচার থাকবে, যা অন্যান্য মডেলের তুলনায় এই আসন্ন ফোনটিকে আরও শক্তিশালী করে তুলবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Ultra ফোনের লেটেস্ট ডিটেইলস সম্পর্কে।
Xiaomi 17 Ultra ফোনটির ক্যামেরার ক্ষেত্রে সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে। লিক রিপোর্ট অনুযায়ী Xiaomi 17 Ultra ফোনটিতে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই সেটআপে ইন-সেন্সর জুম টেকনোলোজি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50MP Samsung JN5 আল্ট্রা ওয়াইড, 50MP Samsung JN5 টেলিফটো এবং 200MP Samsung HPE পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা নতুন 4×4 RMSC টেকনোলোজি সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি যেকোনো ফোকাল লেন্থে লসলেস জুম এবং টেলিফটো ম্যাক্রো শুটিং সাপোর্ট করবে।
সেলফির জন্য Xiaomi 17 Ultra ফোনটিতে 50MP OmniVision OV50M ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই নতুন ক্যামেরা সিস্টেমে “মাল্টিপল ক্যামেরা ট্রিকস” এবং “এক্সটারনাল লেন্স সলিউশন” থাকবে, এই ফিচার বর্তমানের সব জুম সিস্টেমের তুলনায় আরও দারুণ এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
Xiaomi 17 Ultra ফোনটির 6.9 ইঞ্চির 2K OLED স্ক্রিন 120Hz রেট সাপোর্ট করবে, এই একই ডিসপ্লে Xiaomi 17 Pro Max ফোনেও দেওয়া হয়েছে। ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে একই স্পিকার সিস্টেম, ভাইব্রেশন মোটর এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দেওয়া হতে পারে।
Xiaomi 17 Pro Max ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন লুক দেওয়া হয়েছিল। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটিকে একটি “True Imaging Flagship” হবে বলে জানানো হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এর ফলে ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় ও প্রিমিয়াম হয়ে উঠতে পারে। লিক তথ্য অনুযায়ী এই ফোনটি Gold, Black, White এবং Purple চারটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
Xiaomi 17 Ultra ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনের দুটি ভেরিয়েন্টে UWB (Ultra-Wideband) ফিচার থাকবে। তবে হাই-এন্ড ফোনটিতে Tiantong স্যাটেলাইট কলিং এবং Beidou শর্ট মেসেজ কমিউনিকেশন ফিচারও যোগ করা হতে পারে।
যারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi 17 Ultra ফোনটি সেরা অপশন হতে পারে। লঞ্চের পর আপকামিং ফোনটি Samsung Galaxy S25 Ultra, আসন্ন Vivo X300 Ultra এবং Honor Magic 8 Pro ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Xiaomi 17 Ultra ফোনটির 200MP পেরিস্কোপ ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং স্যাটেলাইট ফিচারের কারণে অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকতে পারে।
যারা শক্তিশালী পারফরমেন্স ও দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি সহ ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছেন, তাঁরা Xiaomi 17 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে নতুন আপডেট আসা মাত্রই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









