শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ চীনের বাজারে লঞ্চ হল Xiaomi 17 Ultra স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত সেপ্টেম্বর মাসে শাওমি ডুয়েল ডিসপ্লে সহ Xiaomi 17 Pro এবং 17 Pro Max স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজের পরিধি বিস্তার করে কোম্পানির পক্ষ থেকে সিরিজের আলট্রা মডেল লঞ্চ করা হয়েছে। কোম্পানির হোম মার্কেট চীনে 16GB RAM, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, 200MP ক্যামেরা এবং 6800mAh ব্যাটারি সহ Xiaomi 17 Ultra স্মার্টফোন পেশ করা হয়েছে। অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Xiaomi 17 Ultra ফোনে 2608 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির 2K M10 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে Dolby Vision এবং DC Dimming যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে ইন-ডিসপ্লে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Xiaomi Shield Glass 3.0 প্রোটেকশন রয়েছে।

Xiaomi 17 Ultra ফোনটি Android 16 বেসড Xiaomi HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। AI এর জন্য এতে Hexagon NPU এবং ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য X85 5G Modem RF System যোগ করা হয়েছে। এছাড়াও সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU রয়েছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 17 Ultra ফোনে Leica লেন্স ব্যাবহার করা হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.67 অ্যাপার্চারযুক্ত 50MP Light Fusion 1050L প্রাইমারি সেন্সর, 115° FoV সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP 3.2-4.3x পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Xiaomi 17 Ultra ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6,800mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং ফিচার এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17 Ultra ফোনে 3D Dual-Channel IceLoop সিস্টেম যোগ করা হয়েছে, যা আগের জেনারেশনের তুলনায় 50% ভালো থার্মাল কন্ডাক্টিভিটি দিতে সক্ষম। এই ফোনের সঙ্গে Apple iPhone, iPad এবং Mac ডিভাইস‌ও কানেক্ট ও কন্ট্রোল করা যায়। এছাড়াও এই ফোনে Infrared সেন্সর, 4-microphone, Dolby Atmos স্টেরিও স্পিকার রয়েছে।

কানেক্টিভিটির জন্য Xiaomi 17 Ultra ফোনে Wi-Fi 7 ও Bluetooth 6.0 এর পাশাপাশি NFC ও স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। এই শক্তিশালী ফোনটির থিকনেস 8.29mm এবং ওজন 223 গ্ৰাম। চীনে এই ফোনটি black, white, cool purple এবং starry sky green কালার অপশনে পেশ করা হয়েছে।

চীনে Xiaomi 17 Ultra ফোনের 12GB RAM + 512GB storage সহ বেস মডেলের দাম 6999 yuan (প্রায় 89,450 টাকা) রাখা হয়েছে। ফোনটির 16GB+1TB টপ মডেল 8499 yuan অর্থাৎ প্রায় 1,08,599 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়াও Xiaomi 17 Ultra Leica Edition পেশ করা হয়েছে এবং এই ফোনটির দাম প্রায় এক লক্ষ টাকা। ভারতের বাজারে Xiaomi 17 Ultra ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here