একটা সময় ছিল যখন Xiaomi দীর্ঘ দিন পর্যন্ত ভারতের বাজারে ‘নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড’ এর খেতাব ধরে রেখেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং শাওমির এই মুকুটও হাতছাড়া হয়েছে। তবে কোম্পানি হয়তো আরও একবার আগের পজিশনের দিকে এগিয়ে চলেছে। আজ ভারতের বাজারে কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17 সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। এই পোস্টে সিরিজের আল্ট্রা মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Xiaomi 17 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি ভারতের বাজারে কোম্পানির এই চিপসেট সহ প্রথম স্মার্টফোনের স্থান দখল করেছে। জানিয়ে রাখি Samsung Galaxy S26 Ultra, iQOO 15, OnePlus 15 এবং realme GT 8 Pro এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলিতেও এই চিপসেট রয়েছে। অর্থাৎ Xiaomi 17 Ultra ফোনটিও ভারতের বাজারে উপস্থিত বেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলির লিস্টে স্থান করে নিয়েছে।
জানিয়ে রাখি 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। AI পারফরমেন্সের জন্য এতে Hexagon NPU এবং স্ট্রং নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য X85 5G Modem RF System দেওয়া হয়েছে। সুন্দর থার্মাল কন্ডাক্টিভিটির জন্য Xiaomi 17 Ultra ফোনে 3D Dual-Channel IceLoop সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও ভালো গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU রয়েছে।
শক্তিশালী প্রসেসরের পর Xiaomi 17 Ultra ফোনটির অন্যতম বিশেষত্ব হল এই ফোনের ক্যামেরা সেটআপ। অসাধারণ ফটোগ্রাফির জন্য কোম্পানি Leica এর সঙ্গে হাত মিলিয়েছে। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি বিশ্বের প্রথম LOFIC HDR সাপোর্টেড 1-ইঞ্চির 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ স্মার্টফোন। f/1.67 অ্যাপার্চারযুক্ত এই সেন্সর 6.3x পর্যন্ত বেশি লাইট ক্যাপচার করতে সক্ষম।
এর সঙ্গে Xiaomi 17 Ultra ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 200MP 4.3x পেরিস্কোপ + 75-100mm টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই সেটআপে 115° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Xiaomi 17 Ultra 5G ফোনে 2608 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্সের জন্য এতে Dolby Vision এবং DC Dimming রয়েছে। ফোন আনলকের জন্য এই স্ক্রিনে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য Xiaomi Shield Glass 3.0 কোটিং দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 Ultra 5G ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1600 বার চার্জ করার পরও ফোনটির ব্যাটারি হেলথ 80 শতাংশের চেয়েও বেশি বজায় থাকবে। আরও জানানো হয়েছে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
Xiaomi 17 Ultra 5G ফোনটি Android 16 বেসড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সহ স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে Infrared সেন্সর, 4 মাইক্রোফোন, Dolby Atmos স্টেরিও স্পিকারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
Xiaomi 17 Ultra 5G ফোনে 16GB RAM + 512GB Storage দেওয়া হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 1,39,999 টাকা। আগামী 13 মার্চ থেকে এই ফোনটি Black এবং White কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17 Ultra ফোনের দামে 10 হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 1,29,999 টাকা।













