আগেই চীনের বাজারে Xiaomi তাদের Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছিল। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের গ্লোবাল বা ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এবার Xiaomi তাদের ফ্ল্যাগশিপ পরিকল্পনার ক্ষেত্রে বড় পরিবর্তন করেছে বলে শোনা যাচ্ছে। লিক অনুযায়ী কোম্পানি Mobile World Congress (MWC) ইভেন্টের আগেই Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। টিপস্টার যোগেশ ব্রারার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানিয়েছে Xiaomi 17 সিরিজ আগামী মার্চ মাসে ভারতের বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max ফোনদুটি শুধুমাত্র চীনের বাজারের জন্যই সীমিত রাখা হতে পারে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু সিলেক্টেড গ্লোবাল বাজারে Xiaomi 17 Ultra Leica Edition ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি শক্তিশালী ক্যামেরা সহ পেশ করা হতে পারে।
Xiaomi 17 and 17 Ultra are being launched ahead of MWC
India launch towards early March
Sadly no Pro series for Global markets
Xiaomi 17 Ultra Leica Edition coming to select Global markets by 28th Feb
— Yogesh Brar (@heyitsyogesh) February 2, 2026
প্রসেসিঙের জন্য চীনের বাজারে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। Ultra ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
ক্যামেরা সেগমেন্টের দিক দিয়ে Xiaomi 17 Ultra ফোনটি সবচেয়ে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। এই ফোনটিতে Leica ব্র্যান্ডিং সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP শক্তিশালী টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। বিশেষ করে এই সেটআপ ল্যান্ডস্কেপ, পোট্রেট এবং স্ট্রিট ফটোগ্রাফির কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
একইসঙ্গে Xiaomi এর পক্ষ থেকে নতুন ফটোগ্রাফি কিট লঞ্চ করা হয়েছে। এতে রিডিজাইন্ড এরগোনমিক গ্রিপ এবং ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, এর ফলে ফোনটি ক্যামেরা প্রেমীদের কাছে আকর্ষণীয় অপশন হয়ে উঠেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 6,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
এই সিরিজের ভ্যানিলা মডেল Xiaomi 17 ফোনটি 6.3 ইঞ্চির কমপ্যাক্ট OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। তবে ফোনটি কমপ্যাক্ট হওয়া সত্ত্বেও এতে বড় 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে ফোনটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি অসাধারণ অপশন। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। এই সেটআপে Leica 60mm ফ্লোটিং লেন্স ডিজাইন দেওয়া হয়েছে। যারা কম্প্যাক্ট ফোনের মধ্যেই অসাধারণ ক্যামেরা ও শক্তিশালী পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Xiaomi 17 ফোনটি দারুণ অপশন হতে পারে।
নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং ম্যানুফ্যাকচারিং কস্টে বৃদ্ধির জন্য Xiaomi 17 Ultra ফোনটির দাম কিছুটা বেশি রাখা হতে পারে। এই ফোনটি আপকামিং Vivo X300 Ultra এবং OPPO Find X9 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।










