Xiaomi গ্লোবাল বাজারে তাদের নতুন Xiaomi 17T সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং পারফরমেন্সের ক্ষেত্রে দারুণ আপগ্রেড করা হয়েছে। সিরিজের 17T ফোনে 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। অপরদিকে Pro মডেলে 7000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনদুটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনের স্পেসিফিকেশন
Xiaomi 17T ফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1268p+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অপরদিকে Xiaomi 17T Pro ফোনে 6.83 ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হয়েছে এবং এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এই দুটি ফোনেই 12-bit ডিসপ্লে প্যানেল, Gorilla Glass 7i প্রোটেকশন এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট রয়েছে।
Xiaomi 17T ফোনে MediaTek Dimensity 8500 চিপসেট দেওয়া হয়েছে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনে তুলনামূলক শক্তিশালী Dimensity 9500 প্রসেসর যোগ করা হয়েছে। উভয় ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। কোম্পানি জানিয়েছে নতুন প্রসেসরের দৌলতে ভালো GPU এবং CPU পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনদুটিতে Xiaomi 3D IceLoop কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
Xiaomi 17T ফোনে 50MP 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে, যা 115mm ফোকাল লেন্থ সহ কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ক্যামেরা 10x “optical-grade” zoom এবং 30cm পর্যন্ত টেলি-ম্যাক্রো লেন্স ফটোগ্রাফি সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Xiaomi 17T Pro ফোনেও একই টেলিফটো, আল্ট্রা ওয়াইড এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে বড় এবং অ্যাডভান্স প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 1/1.31-ইঞ্চির OmniVision Light Fusion 950 সেন্সর সহ 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। তবে Xiaomi 17T ফোনে 1/1.55-ইঞ্চির Light Fusion 800 সেন্সর দেওয়া হয়েছে। উভয় ফোনে Leica Summilux লেন্স এবং OIS সাপোর্ট যোগ করা হয়েছে। এই ফোনদুটিতে 4K 60fps HDR10+ ভিডিও রেকর্ডিং, Leica Live Portrait এবং Stage Mode এর মতো নতুন ফিচার রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17T ফোনে 67W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অপরদিকে Xiaomi 17T Pro ফোনে 7000mAh Silicon-Carbon ব্যাটারি যোগ করা হয়েছে, যা 100W HyperCharge, 100W USB PPS এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও উভয় স্মার্টফোনে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।
Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনের দাম এবং সেল
Xiaomi 17T ফোনটি €750 অর্থাৎ প্রায় 83,514 টাকা দামে পেশ করা হয়েছে। অপরদিকে Xiaomi 17T Pro ফোনের স্টার্টিং প্রাইস €900 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1,00,216 টাকার কাছাকাছি। এর মধ্যে 17T ফোনটি Black, Deep Blue এবং Deep Violet কালার অপশনে সেল করা হবে। একইভাবে Xiaomi 17T Pro ফোনটি Black, Blue, Violet এবং Opal White কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
জানিয়ে রাখি এই সিরিজের Xiaomi 17T ফোনটি খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ হতে চলেছে। আগামী 4 জুন অফিসিয়ালি দেশের বাজারে এই ফোনটি পেশ করা হবে। লঞ্চের দিন পোস্টের মাধ্যমে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে।










