সম্প্রতি শাওমি গ্লোবাল মঞ্চে তাদের আপকামিং Xiaomi 17T সিরিজ লঞ্চ করবে বলে জানিয়েছিল। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 28 মে মালয়েশিয়াতে Xiaomi 17T সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro 5G স্মার্টফোনগুলি পেশ করা হবে। এই ফোনগুলির ডিটেইলস প্রকাশ্যে আসার পর থেকেই, ফোনগুলি ভারতে লঞ্চ হবে কি না সেই বিষয়ে ভারতীয় ইউজারদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। এবার এইসব সংশয় দূর করে স্বয়ং শাওমি ইন্ডিয়া অফিসিয়ালি টিজ করে জানিয়ে দিয়েছে ভারতের বাজারে Xiaomi 17T পেশ করা হবে।
কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে জানানো হয়েছিল ভারতের বাজারে Xiaomi 17T Series লঞ্চ করা হবে। টুইট করে আপকামিং Xiaomi 17T সিরিজের টিজার জারি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ‘The T is coming’. লিখে ঘোষণা করা হয়েছে। আপাতত Xiaomi 17T এবং Xiaomi 17T Pro 5G ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে আগামী মাসে অর্থাৎ জুন মাসের দিকে ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির টুইট দেখে মনে করা হচ্ছে Xiaomi 17T ফোনে অসাধারণ জুম ক্যাপাবিলিটি ক্যামেরা দেওয়া হবে।
Some worlds were never meant to stay distant.
Get ready to capture what others can’t reach.
The T is coming. Standards are about to change. pic.twitter.com/YZulx7opto— Xiaomi India (@XiaomiIndia) May 18, 2026
Xiaomi 17T স্মার্টফোনের স্পেসিফিকেশন
সম্প্রতি প্রকাশ্যে আসা লিক রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছিল Xiaomi 17T 5G ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি সিপিইউ, যা 2.2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বাজারে ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
Xiaomi 17T ফোনটি Leica ক্যামেরা সহ লঞ্চ করা হবে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে Leica ক্যামেরা দেওয়া হবে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17T ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হবে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য ফোনে 67W চার্জিং ফিচার যোগ করা হবে। কম্প্যাক্ট Xiaomi 17T ফোনে 6.59-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
Xiaomi 17T Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
Xiaomi 17T Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টুইটের মাধ্যমে Pro মডেল সম্পর্কে জানানো হয়নি। Xiaomi 17T Pro ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনগুলি ভারতে Snapdragon® 8 Elite Gen 5 প্রসেসর সহ পেশ করা হয়েছিল।
অর্থাৎ Xiaomi 17 সিরিজে Snapdragon প্রসেসর দেওয়া হয়েছিল। অন্যদিকে Xiaomi 17T সিরিজে ডায়মেনসিটি প্রসেসর যোগ করা হবে। Xiaomi 17T Pro ফোনের অক্টাকোর প্রসেসর 4.21GHz ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে। লিক অনুযায়ী Xiaomi 17T Pro ফোনের টপ ভেরিয়েন্ট 16GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
Xiaomi 17T Pro ফোনটি শক্তিশালী 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। Xiaomi 5G ফোনে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং শাওমি ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।











