ভারতের বাজারে Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 18 Pro স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নতুন টিজার পোস্টার শেয়ার করা হয়েছে। টিজারের মাধ্যমে ভারতের বাজারে ফোনটির লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। সম্প্রতি চীনের বাজারে Pro সিরিজ পেশ করা হয়েছে এবং একই ডিজাইন ভারতীয় মডেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই ফোনের স্পেসিফিকেশন একইরকম রাখা হবে বলে আশা করা হচ্ছে। Xiaomi 18 Pro ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
জারি হল Xiaomi 18 Pro ফোনের ভারতীয় লঞ্চ টিজার
Xiaomi ইন্ডিয়ার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে Xiaomi 18 Pro ফোনের ভারত এবং গ্লোবাল লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। টিজার পোস্টারে ফোনটি ব্লু কালার অপশনে দেখানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
#Xiaomi18Pro is going global. Coming soon.
Get ready! pic.twitter.com/JPBEiQyHiq
— Xiaomi India (@XiaomiIndia) September 23, 2026
সবচেয়ে বড় কথা কোম্পানির টিজারে শুধুমাত্র Xiaomi 18 Pro ফোনের নাম লেখা রয়েছে। এতে Xiaomi 18 Pro Series বা Pro Max মডেলের উল্লেখ নেই। তাই Xiaomi 18 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও জানা যায়নি। কোম্পানি পরবর্তী সময়ে এই ফোনের লঞ্চ ডেট এবং সেল ডিটেইলস শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি ভারতীয় ইউজাররা আপকামিং Xiaomi 18 Pro ফোনটিতে রেয়ার সেকেন্ডারি ডিসপ্লে উপভোগ করতে পারবেন। কারণ আগের Xiaomi 17 Pro ফোনটি একই ফিচার সহ পেশ করা হয়েছিল। তবে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়নি।
Xiaomi 18 Pro ফোনের চীনের মডেলে রেয়ার সেকেন্ডারি OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন অ্যাপ কার্ডস এবং কাস্টম ইমেজের ক্ষেত্রে ব্যাবহার করা হয়। ভারতিয় ইউজারদের জন্য এটি একটি নতুন ফিচার হবে।
Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন
সম্প্রতি চীনের বাজারে Xiaomi 18 Pro ফোনটি পেশ করা হয়েছে। তাই ভারত এবং গ্লোবাল মডেলের চীনের ভেরিয়েন্টের স্পেসিফিকেশন দেওয়া হতে পারে।
চীনের Xiaomi 18 Pro ফোনটিতে 6.4 ইঞ্চির 120Hz LTPO OLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং Leica ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স রয়েছে।
Xiaomi 18 Pro ফোনে 100W ওয়্যারড চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কম্পাকনির ভারত ও গ্লোবাল মডেলে একই ব্যাটারি রাখা হবে না কি পরিবরতন করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।
