Home খবর দুটি 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং রেয়ার ডিসপ্লে সহ চীনে লঞ্চ হয়েছে Xiaomi 18 Pro স্মার্টফোন

দুটি 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং রেয়ার ডিসপ্লে সহ চীনে লঞ্চ হয়েছে Xiaomi 18 Pro স্মার্টফোন

Xiaomi চীনের বাজারে তাদের নতুন Xiaomi 18 Pro সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের প্রো ম্যাক্স মডেলটি সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনে OLED ডিসপ্লে, লেটেস্ট Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, দুটি 200MP রেয়ার ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে সেকেন্ডারি রেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল

Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 18 Pro ফোনে 6.4 ইঞ্চির OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনে TCL M11 ম্যাটেরিয়াল, 120Hz LTPO রিফ্রেশ রেট এবং Xiaomi Dragon Crystal Glass 3.0 প্রোটেকশন যোগ করা হয়েছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 4,000nits এবং HBM ব্রাইটনেস 2,100nits। ফোনটির স্ক্রিনের চারদিকে 0.99mm পাতলা বেজল রয়েছে।

এই ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির 2.66 ইঞ্চির সেকেন্ডারি OLED রেয়ার ডিসপ্লে। এই স্ক্রিনের রেজোলিউশন 912×596 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। এই স্ক্রিনেও 4,000nits পীক ব্রাইটনেস পাওয়া যাবে। এই স্ক্রিনে AI এর মাধ্যমে জেনারেট করা অ্যাপ কার্ড ব্যাবহার করা যাবে।

Xiaomi 18 Pro ফোনে প্রসেসিঙের জন্য লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 6 চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর TSMC এর 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। এতে 5.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর এবং 4.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 845 GPU যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে LPDDR5X 9600Mbps RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।

থার্মাল ম্যানেজমেন্টের জন্য Xiaomi 18 Pro ফোনে 4,355mm² রিং-শেপ্ড কোল্ড পাম্প কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড Surge OS 4 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Super AI 2.0 রয়েছে।

Xiaomi 18 Pro ফোনে ফটোগ্রাফির জন্য Leica এর সঙ্গে ডেভেলপ করা ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.67 অ্যাপার্চার এবং OIS সাপোর্টেড 200MP SmartSens SCC80XS প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে OIS ফিচার সহ 200MP Samsung S5KHP5 পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই সেট‌আপে তৃতীয় সেন্সর হিসাবে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

এই ফোনের ক্যামেরা সিস্টেমে Primary Color ইমেজ স্টাইল, কাস্টোমাইজেবল কালার প্যালেট, Legendary Moments ইমেজিং এবং OpenGate ভিডিও রেকর্ডিং ফিচার রয়েছে।

Xiaomi 18 Pro ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 22.5W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Xiaomi 18 Pro ফোনে USB 3.2 Gen 1 পোর্ট, Wi-Fi 7 এবং UWB সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে IR ব্লাস্টার, X-axis লিনিয়ার মোটর, চারটি মাইক্রোফোন এবং একটি ডেডিকেটেড AI বাটন‌ যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে ভেরিয়েন্টের ওপর নির্ভর করে এই ফোনের ওজন 203 থেকে 208 গ্ৰামের মধ্যে এবং থিকনেস 8.46mm। তবে ফোনটির Starry Blue মডেলের থিকনেস 8.56mm।

Xiaomi 18 Pro ফোনের দাম

চীনে Xiaomi 18 Pro ফোনটি মোট পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB + 256GB মডেলের দাম 5,999 ইউয়ান অর্থাৎ প্রায় 85,900 টাকা, 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 6,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,00,200 টাকা, 16GB + 512GB মডেলের দাম 7,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,14,500 টাকা, 16GB + 1TB ভেরিয়েন্টের দাম 8,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,28,800 টাকা এবং 16GB + 1TB Transparent Special Edition টপ মডেলের দাম 9,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,42,000 টাকা রাখা হয়েছে।

Xiaomi 18 Pro ফোনটি Black, White, Ice Peach Pink, Starry Blue এবং Red Transparent কালার অপশনে পেশ করা হয়েছে।