Home খবর ডুয়েল 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ Xiaomi 18 Pro, জানুন ডিটেইলস

ডুয়েল 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ Xiaomi 18 Pro, জানুন ডিটেইলস

Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজ সম্পর্কিত নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। লেটেস্ট লিক অনুযায়ী কোম্পানির আপকামিং প্রিমিয়াম ফোনটি Xiaomi 18 Pro নামে পেশ করা হতে পারে। এবার ব্র্যান্ড ক্যামেরা এবং ব্যাটারি উভয় ক্ষেত্রেই আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী এই ফোনটিতে ডুয়েল 200MP ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি বাজারে একটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে জানানো হয়েছে আপকামিং Xiaomi 18 Pro ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই সেটআপ আগের Xiaomi 17 Pro ফোনের 50MP ক্যামেরা সিস্টেমের চেয়ে একটি বড় আপগ্রেড হবে বলে মনে করা হচ্ছে। এবার Xiaomi তাদের ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় পরিবর্তন করতে চলেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 Pro ফোনটিতে প্রায় 7000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হহচ্চে। এটি আগের Xiaomi 17 Pro ফোনের 6300mAh ব্যাটারির চেয়ে বেশি হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ফ্ল্যাগশিপ সেগমেন্টের ক্ষেত্রে একটি বড় আপগ্রেড।

Xiaomi 18 Pro ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 এবং IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এর ফলে আরও ভালো সিকিউরিটি এবং স্পীড পাওয়া যাবে।

Xiaomi 18 Pro ফোনটির রেয়ার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই তথ্যটি সঠিক হলে ফোনটি আরও একবার ইউনিক ডিজাইন সহ পেশ করা হবে। বিশেষত্ব হল ফোনটি 6.3 ইঞ্চির কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে।

প্রসেসিঙের জন্য Xiaomi 18 Pro ফোনটিতে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 সিরিজ আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে চীনে লঞ্চ করা হতে পারে, এরপর কয়েক মাস পরেই গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে।

যারা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Xiaomi 18 Pro ফোনটি ভালো অপশন হতে পারে। একইসঙ্গে ফোনটি ফটোগ্রাফি এবং হাই-এন্ড ফিচারের দিক দিয়ে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটি Samsung Galaxy S26 Ultra, iPhone 17 Pro এবং Oppo Find X9 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে পরবর্তী সময়ে অফিসিয়াল তথ্য পাওয়ার পরই এই বিষয়ে আমরা সঠিক পরামর্শ দিতে পারব। তাই ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।