Snapdragon 8 Elite Gen 6 Pro এবং 6.9-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Xiaomi 18 Pro Max স্মার্টফোন, লিক হল ডিটেইলস

Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজের জন্য শিরনামে রয়েছে। টিপস্টার Digital Chat Station লিকের মাধ্যমে এই আপকামিং সিরিজের টপ মডেল অর্থাৎ Xiaomi 18 Pro Max ফোনটির ডিসপ্লে এবং চিপসেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তাই এবার কোম্পানির ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro Max ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী ফোনটিতে Qualcomm এর নেক্সট জেনারেশন চিপসেট SM8975 মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। এটি বাজারে Snapdragon 8 Elite Gen 6 Pro নামে লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর ফ্ল্যাগশিপ সেগমেন্টে টপ-লেভেল পারফরমেন্স দিতে সক্ষম। একইসঙ্গে Xiaomi 18 Pro Max ফোনটিতে প্রায় 6.9-ইঞ্চির বড় ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।

Xiaomi 18 Pro Max ফোনটির প্রোটোটাইপে বেশ কিছু আপগ্রেড দেওয়া হতে পারে। এতে সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার সেটআপ এবং বড় X-axis লিনিয়র মোটার থাকতে পারে, ফলে আগের চেয়ে বেশি শক্তিশালী এবং রিফাইন্ড হ্যাপ্টিক ফিডব্যাক পাওয়া যাবে। প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ইউনিটে অ্যাডভান্স ভাইব্রেশন রেসপন্স দেওয়ার কথা জানা গেছে, এর ফলে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 18 Pro Max ফোনটিতে 1/1.28-ইঞ্চির 200MP বড় প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে অসাধারণ LOFIC HDR 3.0 সাপোর্ট এবং লো-লাইট ফটোগ্রাফি উপভোগ করা যাবে। এছাড়া ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এতে হাই-এন্ড ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

আগের মডেলের মতো Xiaomi 18 Pro Max ফোনটিতেও রেয়ার ডিসপ্লে দেওয়া হতে পারে, তবে এই ফোনটিতে AI সহ অ্যাডভান্স ফিচার থাকবে বলে জানানো হয়েছে। ফোনটিতে অত্যন্ত শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 8,500mAh বড় ব্যাটারি থাকবে। এই ফোনটি HyperOS 4 বেস্ড Android 17 সহ কাজ করতে পারে।

যারা বড় ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং অ্যাডভান্স ক্যামেরা ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi 18 Pro Max ফোনটি ভালো বিকল্প হতে পারে। এই বছর সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Xiaomi 18 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 18, 18 Pro এবং 18 Pro Max ফোনগুলি থাকতে পারে। যারা পারফরমেন্সের পাশাপাশি প্রো-লেভেল ক্যামেরা এক্সপিরিয়েন্স চাইছেন, কোম্পানি Xiaomi 18 Pro Max ফোনের মাধ্যমে এমন ইউজারদের টার্গেট করতে পারেন। এই ফোনটি লঞ্চ হতে অনেকটাই সময় রয়েছে, তাই ইউজাররা বাজারে উপস্থিত Xiaomi 17 সিরিজ কিনতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here