Home খবর ডুয়েল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8এস এলিট চিপসেট সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ডুয়েল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8এস এলিট চিপসেট সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

এই বছরের মার্চ মাসে Xiaomi Civi 4 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সাক্সেসার হিসেবে Xiaomi Civi 5 Pro ফোনটি নিয়ে আসতে চলেছে। সম্প্রতি চীনের দুটি টিপস্টার Weibo এর মাধ্যমে আপকামিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Civi 5 Pro ফোনের প্রসেসর, ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Xiaomi Civi 5 Pro এর ডিটেইলস এবং দাম (লিক)

স্ন্যাপড্রাগন 8এস এলিট প্রসেসর লঞ্চ হওয়ার পরই Xiaomi Civi 5 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বছর জুন মাসে ভারতে আগের Xiaomi Civi 4 Pro মডেলটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 38,999 টাকা দামে পেশ করা হয়েছিল। Xiaomi আগামী বছর ভারতে তাদের Civi 5 Pro ফোনটি Xiaomi 15 Civi নামে লঞ্চ করবে কি না সেটি দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।