Xiaomi তাদের Civi সিরিজের জন্য শিরনামে রয়েছে। টিপস্টার Digital Chat Station এই বিষয়ে নতুন তথ্য শেয়ার করেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এইবছর কোম্পানি Civi 6 সিরিজের অধীনে দুটি মডেল লঞ্চ করতে পারে। এই ফোন দুটি Xiaomi Civi 6 এবং Xiaomi Civi 6 Pro নামে পেশ করা হতে পারে। এই সিরিজের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন করা হবে, কারণ এখনও পর্যন্ত প্রতিটি জেনারেশনে একটি মাত্র ফোন লঞ্চ করা হত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi Civi 6 এবং Xiaomi Civi 6 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi Civi 6 ফোনের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek এর Dimensity 8500 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে প্রিমিয়াম Xiaomi Civi 6 Pro ফোনে 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি শক্তিশালী Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই লিক অনুযায়ী শীঘ্রই দুটি মডেল করা হতে পারে। তবে পারফরমেন্সের দিক দিয়ে দুটি ফোনের মধ্যে পার্থক্য দেখা যাবে। অর্থাৎ ইউজাররা নিজেদের পছন্দ মতো অপশন কিনতে পারবেন।
ক্যামেরা সেগমেন্ট আপগ্রেড সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী Xiaomi Civi 6 এবং Civi 6 Pro ফোনে 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই ফিচারের মাধ্যমে অনেক দূরের ছবি ডিটেইল সহ তুলতে পারবেন।
ইমেজিং এর ক্ষেত্রে শাওমি Leica এর সঙ্গে পার্টনারশিপ বজায় রাখতে পারে। আপকামিং Civi 6 সিরিজেও সুন্দর কালার টিউনিং এবং ইমেজ প্রসেসিং দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এমন হলে ইউজাররা বেশি ন্যাচারাল কালার এবং কন্সিস্টেন্ট ফটো কোয়ালিটি উপভোগ করতে পারবেন।
এই বছরের প্রথম কোয়ার্টারে Xiaomi Civi 6 সিরিজ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি, তবে প্রকাশ্যে আসা তথ্য দেখে মনে করা হচ্ছে শীঘ্রই এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।
জানিয়ে রাখি Xiaomi এর Civi সিরিজ সাধারণত চীনের মধ্যেই সীমিত থাকে। আগের Xiaomi Civi 3 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়নি।। তাই চীনের বাজারে Civi 6 সিরিজ পেশ করা হতে পারে। তবে কোম্পানির
Pro মডেল রিব্র্যান্ড হিসাবে গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে।
এবার আপকামিং Xiaomi Civi 6 সিরিজ বড় পরিবর্তন এবং আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। তাই মিড-প্রিমিয়াম সেগমেন্টে এই সিরিজ একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Xiaomi Civi 6 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











